বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ছবি: কোলাজ
তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ছবি: কোলাজ

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় বিদায় নিচ্ছেন রুপালি জগৎ থেকে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বড় পর্দায় মুক্তি পাবে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। তামিল সিনেমার এই কিংবদন্তির বিদায়ী সিনেমা দেখতে রীতিমতো তোলপাড় পড়েছে ভক্ত মহলে।

দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি। তখন থেকেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল—কবে মুক্তি পাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমা।

রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে ‘জন নায়াগান’ বিজয় ঘোষণা দেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। এর মাঝেই গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জটিলতা আরও বেড়ে গিয়েছিল। এইচ বিনোথ পরিচালিত এই বহুল আলোচিত অ্যাকশন-ড্রামাটি মুক্তির আগেই বক্স অফিসে সুনামি এনে দিয়েছে।

বলিউড লাইফ সূত্রে জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন সোমবার (২১ জুলাই) বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিশাল উদ্দীপনা। ভারতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৬ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। মঙ্গলবারের হিসাব অনুযায়ী, সিনেমাটি এরই মধ্যে অগ্রিম বুকিং থেকে আয় করে নিয়েছে প্রায় ১৫ কোটি টাকা। প্রথম উইকএন্ডের জন্য বিশ্বব্যাপী প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কোনো ধরনের প্রচার ছাড়াই সিনেমার জন্য এই উন্মাদনা অবিশ্বাস্য। পুরো ভারতজুড়ে ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে। হল মালিকরা টিকিট নিয়ে ভক্তদের চাপ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন।

অনিরুদ্ধ রবিচন্দরের দুর্দান্ত সংগীতে নির্মিত এই থ্রিলারে থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল, প্রকাশ রাজের মতো শক্তিশালী তারকারা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার এই শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। বিজয়ের ক্যারিয়ারের এই ঐতিহাসিক বিদায়ী সিনেমাটি বছরের অন্যতম সেরা ওপেনিং রেকর্ড গড়তে যাচ্ছে বলেই ধারণা।

কালবেলা/এমএইচ/এমআরবি
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X