শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ
‘জন নায়াগান’

কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

শিগগির মুক্তি পাবে থালাপতি বিজয়ের ‘জনা নায়াগান’। ছবি: সংগৃহীত
শিগগির মুক্তি পাবে থালাপতি বিজয়ের ‘জনা নায়াগান’। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েও নিজের শেষ সিনেমার মুক্তি নিয়ে জটিলতায় ছিলেন জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল তার শেষ সিনেমা ‘জন নায়াগান’। অবশেষে গেরো খুলতে যাচ্ছে প্যান-ইন্ডিয়ান সিনেমাটির মুক্তির সব প্রতিবন্ধকতা। বারবার আটকে যাওয়ায় বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল—কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

দীর্ঘ সাত মাসের নানা টানাপোড়েনের অবসান ঘটল। অবশেষে সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। তবে বড় পর্দায় আসার আগে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়তে হয়েছে অ্যাকশন ঘরানার এই সিনেমাটিকে। কেটেছেঁটে বেশ কিছু দৃশ্য ও সংলাপে বড়সড় পরিবর্তন আনার পরই মিলেছে মুক্তির সবুজ সংকেত।

বলিউড হাঙ্গামার সূত্রমতে, সিনেমাটির বেশ কিছু সংবেদনশীল রাজনৈতিক ও ধর্মীয় দৃশ্যে কাঁচি চালিয়েছে বোর্ড। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হলো ড. বি. আর. আম্বেদকরের ছবিসংবলিত একটি বইয়ের প্রচ্ছদ। দৃশ্যটির দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রচ্ছদটি বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ‘আম্বেদকর সত্তম... টিভিকে সত্তম’ সংলাপটি পুরোপুরি বাদ পড়েছে। বিজয়ের নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে)-এর নাম সিনেমার যেখানে যেখানে এসেছে, তা হয় মিউট করা হয়েছে, নয়তো বদলে দেওয়া হয়েছে।

সিনেমার একটি দৃশ্যে ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে যাওয়ার একটি দৃশ্য সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। সেন্সর বোর্ডের নজর থেকে বাদ যায়নি ধর্মীয় ও জাতীয় প্রতীকও। ‘ভাগবতম’, ‘রঙ্গনাথার’ এবং ‘ওম’ শব্দগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এমনকি ‘অপারেশন মেলুহা’ প্রসঙ্গে ব্যবহৃত ‘নিউ ইন্ডিয়া’ শব্দটিও বাদ দিতে হয়েছে।

বিজয়ের সিনেমায় থাকা সোশ্যাল মিডিয়া নিয়ে একটি বিতর্কিত সংলাপেও কাঁচি বসানো হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে দুটি দৃশ্যে, যেখানে শিশুদের আগুনে পুড়ে যাওয়ার মতো সংবেদনশীল দৃশ্য ছিল; বোর্ড তা পুরোপুরি কেটে বাদ দিয়েছে।

বেশ কিছু পরিবর্তনের পর বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ সনদ দেয় সিবিএফসি। ‘জনা নায়াগান’ গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। সে সময় মুক্তির আগেই ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং হয়ে যায়। এতে বোঝা যায়, বিজয়ের শেষ সিনেমা নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা।

‘জনা নায়াগান’-এ থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। থালাপতির ভক্তদের অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X