বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এবার সংগীত শিল্পীকে প্রাণনাশের হুমকি

বাদশাহ । ছবি : সংগৃহীত
বাদশাহ । ছবি : সংগৃহীত

একের পর এক বিতর্কের ঝড়ে টালমাটাল ভারতীয় র‍্যাপার বাদশাহর জীবন। নতুন গান ‘টাটিরি’ নিয়ে আইনি মারপ্যাঁচে যখন তিনি দিশেহারা, ঠিক তখনই ধেয়ে এলো এক হাড়হিম করা বার্তা। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং এর থেকে মৃত্যু হুমকি পেলেন এই সংগীত শিল্পী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছে গ্যাংটি, যা ভারতের বিনোদন জগতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, র‍্যাপার বাদশা, তুই হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছিস। ২০২৪ সালে একটি ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি তোর কপালে গুলি করব।

মূলত ‘টাটিরি’ গানে হরিয়ানার নারীদের অবমাননা ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগেই বাদশাহকে লক্ষ্যবস্তু করেছে এই গ্যাংস্টার গোষ্ঠী।

উল্লেখ্য, এই গানটি নিয়ে গত শনিবার বাদশাহকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন। এমনকি হরিয়ানার মাটিতে তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও আগে থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

এদিকে বর্তমানে ভারতের শোবিজ অঙ্গনে বিষ্ণোই গ্যাংকে নিয়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং এবং নির্মাতা রোহিত শেঠির মতো তারকাদেরও নিশানায় নিয়েছে এই গোষ্ঠী। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডায় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনায়ও এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। একের পর এক তারকাকে হুমকির তালিকায় যুক্ত করায় বাদশার নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বেগ তৈরি হয়েছে।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাদশা এখন বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে হরিয়ানা নারী কমিশনের আইনি পদক্ষেপ এবং পুলিশি ঝামেলার কারণে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি খুনের হুমকি তাকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে যেকোনো সময় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তার ভক্ত ও সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X