কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি বাদশাহর উপহার

কুমিল্লায় খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, প্রকৃত বরাদ্দ জানাল প্রশাসন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো খেজুরের মধ্যে কুমিল্লা জেলার জন্য ৫২০ নয়, বরং ৫০০ কার্টন খেজুর বরাদ্দ ছিল। বরাদ্দের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পর বিষয়টি স্পষ্ট করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত কিং সালমান হিউম্যানিটিরিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশকে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দেয়া হয়। এসব খেজুর গত ১ মার্চ জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলার জন্য মোট ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেয়া হয়েছিল।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খেজুর নিয়ে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে তা সঠিক নয়। প্রকৃত তথ্য হচ্ছে- গত ১ মার্চ ৭৩ (ক) নম্বর স্মারকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক কুমিল্লা জেলার অনুকূলে ৫০০ কার্টুন খেজুর বরাদ্দ দেয়া হয়।

পরবর্তীতে একই তারিখ ও স্মারকের ৫ মার্চ স্বাক্ষরিত সংশোধিত বরাদ্দপত্রে কুমিল্লা জেলার অনুকূলে ৫০০ কার্টুন খেজুর বরাদ্দ দেয়া হয়। যা চালানের মাধ্যমে ৮ মার্চ সকাল ৯ টায় জেলা ত্রাণ গুদামে গ্রহণ করা হয়। ওইদিনই ১৭টি উপজেলার অনুকূলে ৫০০ কার্টুন খেজুর উপবরাদ্দ দেয়া হয়। যা বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ হচ্ছে।

এর আগে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুরের মধ্যে কুমিল্লা জেলায় ২০ কার্টনের হিসাব মিলছে না বলে অভিযোগ উঠেছে। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে পাওয়া খেজুরের মধ্যে কুমিল্লার জন্য ৫২০ কার্টন বরাদ্দ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুক লাইভে এসে নিজের এলাকার বিভিন্ন কার্যক্রমের হিসাব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে তিনি জানান, দেবিদ্বার উপজেলায় ৩৯ কার্টন খেজুর পাওয়া গেছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X