বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাদশাহ-নোরার সঙ্গে গেয়ে বাজিমাত করলেন তাসফীয়া

তাশফীয়া ফাতিমা, বাদশাহ ও নোরা ফাতেহি । ছবি : সংগৃহীত
তাশফীয়া ফাতিমা, বাদশাহ ও নোরা ফাতেহি । ছবি : সংগৃহীত

এবার বলিউডে উড়ল বাংলাদেশের বিজয় নিশান! যে বলিউড জয় করা হাজারো শিল্পীর আজন্ম লালিত স্বপ্ন, সেই মঞ্চে রীতিমতো ধামাকা দিয়ে অভিষেক হলো বাংলাদেশের গায়িকা তাশফীয়া ফাতিমার। বিশ্বখ্যাত মিউজিক প্ল্যাটফর্ম টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া ‘সাজন রে’ গানে খোদ গ্লোবাল সেনসেশন নোরা ফাতেহি এবং র‍্যাপ কিং বাদশাহর পাশে নাম লেখালেন এই সুন্দরী। মুক্তির মাত্র কয়েক দিনেই গানটি কোটি ভিউয়ের দোরগোড়ায় পৌঁছে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে অন্তর্জাল।

এই আকাশছোঁয়া সাফল্যের শুরুটা ছিল খুবই সাধারণ। এ বিষয়ে তাশফীয়া গণমাধ্যমকে বলেন, সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। সে প্রায়ই বাংলাদেশে আসে-যায়। একদিন ফোন করে বলল, ‘স্টুডিওতে আসতে পারবা? একটা গান আছে।’ আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তীতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।”

তাশফীয়া আরও বলেন, ‘বলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে, তা–ও আবার টি-সিরিজের ব্যানারে আমার প্রথম কাজ—এটা সত্যিই স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি আনন্দের ব্যাপার।‘

নিজের দীর্ঘ সাধনার ফসল হিসেবে এই অর্জনকে দেখছেন তাশফীয়া। কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন কণ্ঠে তাসফীয়া যোগ করেন, ‘আমি কৃতজ্ঞ। তবে এই মুহূর্তটাকে নিজের বলেও মনে করি। কারণ এই জায়গায় পৌঁছাতে অনেক সময়, পরিশ্রম আর ধৈর্য লেগেছে।‘

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১০

হজে বিমান ভাড়া কমল

১১

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১২

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৩

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৪

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৫

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৬

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৭

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৮

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৯

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২০
X