বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল

জেরিন খান। ছবি : সংগৃহীত
জেরিন খান। ছবি : সংগৃহীত

বলিউডে খোলামেলা ও সাহসী অভিনয়ের কারণে বরাবরই আলোচনায় থেকেছেন জেরিন খান। সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘হেট স্টোরি ৩’-এর সাহসী দৃশ্যের পর তার ভাবমূর্তি পুরোপুরি বদলে যায়। সে সময় অনেকেই তাকে অবিকল ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলতেন। তবে পরবর্তীতে এই সাহসী ভাবমূর্তির জন্যই তাকে নেতিবাচক অভিজ্ঞতার শিকার হতে হয়েছে।

জেরিন জানান ‘হেট স্টোরি ৩’ সিনেমার পর বলিউডের অনেকেই তাকে ছোট চোখে দেখতে শুরু করেন। ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষ মন্তব্য করতেন যে, তিনি অভিনয় করতে পারেন না বলেই পোশাক খুলে অভিনয়ের পথ বেছে নিয়েছেন। এই অভিনেত্রীর মতে সে সময় তাকে চরমভাবে অবহেলা করা হয়েছিল।

পরবর্তীতে ‘আকসআর ২’ সিনেমার শুটিংয়ের সময়ও একই সমস্যার মুখে পড়েন জেরিন। শুরুতে তাকে বলা হয়েছিল এটি একটি সাধারণ থ্রিলার এবং কোনোভাবেই ‘হেট স্টোরি’র মতো খোলামেলা নয়। কিন্তু শুটিং সেটে গিয়ে তিনি দেখেন প্রায় প্রতিটি দৃশ্যেই চুম্বন এবং খোলামেলা পোশাকের ছড়াছড়ি।

জেরিন ক্ষোভ প্রকাশ করে বলেন সাহসী দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। কিন্তু শুরুতে তাকে যে গল্প শোনানো হয়েছিল বাস্তবে সেটে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পান। প্রায় প্রতিটি দৃশ্যের শেষে তাঁকে চুম্বন করতে বা হঠাৎ অন্তর্বাস পরে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

সিনেমাটিতে অভিনব শুক্লা ও গৌতম রোডের সঙ্গে অভিনয় করলেও কাজের এই অভিজ্ঞতা নিয়ে জেরিন মোটেও সন্তুষ্ট ছিলেন না। তার স্পষ্ট কথা, সাহসী দৃশ্যে তিনি মোটেও ভয় পান না তবে পরিচালক ও প্রযোজকদের এমন মিথ্যা আশ্বাস এবং দ্বৈত আচরণে তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X