রাজু আহমেদ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন। ছবি : সংগৃহীত
সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন। ছবি : সংগৃহীত

বলিউডের নতুন প্রজন্মের তারকা সন্তানদের নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী জেরিন খান। তার মতে, প্রথম ছবিতে ব্যর্থ হলেও ইব্রাহিম আলি খানের প্রতি এত সমালোচনা ন্যায়সংগত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন বলেন, “ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়া’ ছিল খুবই হালকা মানের। এমন ছবিতে একজন অভিনেতা কী-ই বা দেখাতে পারবে! তাই ছবির ব্যর্থতার দায় পুরোটা ইব্রাহিমের নয়। চিত্রনাট্য ও পরিচালকের দায়িত্বও অনেক বড়।”

সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম এবং খুশি কাপূরকে নিয়ে নির্মিত হয়েছিল ‘নাদানিয়া’। মুক্তির পর ছবিটি ব্যর্থ হয়, আর সমালোচকরা কড়া ভাষায় সমালোচনা করেন ইব্রাহিমকে। তবে জেরিন মনে করেন, দর্শকদের আরও সময় দেওয়া উচিত।

তিনি বলেন, “আমি ইব্রাহিমকে পছন্দ করি কারণ ওর শরীরী গঠন ভালো, পরিশ্রম করছে। কিছু দুর্বলতা আছে, তবে ও নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। ‘সরজমিন’ ছবিতে ওকে একটু পরিণত মনে হয়েছে। ভালো পরিচালক পেলে আরও ভালো করতে পারবে।”

নতুন প্রজন্মের অভিনেতাদের প্রসঙ্গে জেরিন বিশেষভাবে উল্লেখ করেছেন আলয়া এফ–এর নাম। তার ভাষায়, “আলয়া খুব প্রতিভাবান, কিন্তু প্রভাবশালী প্রযোজক না থাকায় বেশি সুযোগ পাচ্ছে না।” এ ছাড়া রাশা ঠাডানিকেও তিনি সম্ভাবনাময় মনে করেন।

অভিনেত্রী জানান, সঠিক চরিত্র বেছে নেওয়াটা খুব জরুরি। উদাহরণ টেনে তিনি বলেন, “জুনায়েদ খানকে ‘মহারাজ’-এ মানিয়েছে, কিন্তু রোমান্টিক কমেডি ‘লাভেয়াপা’-য় একদমই না।”

নিজের অভিষেক প্রসঙ্গেও জেরিন বলেন, “আমি সালমান খানের বিপরীতে ‘ভীর’ ছবিতে কাজ শুরু করি। কিন্তু সমালোচনার পর কাজ পাওয়া কঠিন হয়ে যায়। আমার পেছনে করণ জোহরের মতো কেউ ছিল না, যে বারবার সুযোগ করে দিত।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X