বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক রেকর্ড ভাঙছে 'ধুরন্ধর ২'

'ধুরন্ধর ২' সিনেমার একটি দৃশ্য । ছবি - সংগৃহীত
'ধুরন্ধর ২' সিনেমার একটি দৃশ্য । ছবি - সংগৃহীত

চলচ্চিত্র শিল্পের ইতিহাস ও ভবিষ্যৎ বদলে দেওয়ার দিকেই এগোচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমা 'ধুরন্ধর ২' । রণবীর সিং অভিনীত এ সিনেমা মুক্তির আগে থেকেই ব্লকবাস্টার হওয়ার প্রত্যাশা ছিল সকলের। কিন্তু কতটা সাফল্য আসবে, তা কেউ সঠিকভাবে অনুমান করতে পারেননি। তবে মুক্তির পর থেকেই ঝড়ো ব্যাটিং করছে সিনেমাটি। একের পর এক ভাঙছে বলিউড সিনেমার একাধিক রেকর্ড। মুক্তি মাত্র চার দিনের মধ্যেই সিনেমাটি বিপুল পরিমাণ আয়ের রেকর্ড গড়েছে। হিন্দি সিনেমার ইতিহাসে মাত্র আটটি সিনেমা সেই আয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছে, যা 'ধুরন্ধর ২' মাত্র চার দিনে অর্জন করেছে। সালমন খান, আমির খান, হৃত্বিক রোশন, অজয় দেবগন এবং অক্ষয় কুমারের মতো বড় তারকাদের কাছেও এই অঙ্কে পৌঁছানোটা এখনও যেন এক অধরা স্বপ্ন। 'ধুরন্ধর ২' প্রথম সপ্তাহেই নিট আয়ের হিসেবে ৪৫০ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে। এই ঐতিহাসিক পরিসংখ্যানের সুবাদে, রণবীরের সিনেমাটি এমন সব রেকর্ড ভেঙেছে যা মাত্র কয়েক বছর আগেও অর্জন করা অসম্ভব বলে মনে হত।

প্রথম সপ্তাহে আকাশছোঁয়া সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহের শুরুতেও এর গতি অটুট। রণবীর সিংয়ের এই সিনেমা ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি মুক্তির ১২ দিনে ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে মোট কালেকশন ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ ৯০০ কোটির ক্লাব থেকে মাত্র কয়েক পা দূরে এই সিনেমা। এই সংগ্রহের মাধ্যমে রণবীর সিংয়ের সিনেমাটি দক্ষিণি সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর ভারতব্যাপী আয়কে (৮৫৯.৭০ কোটি) ছাপিয়ে গেছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়ছে। প্রথম সপ্তাহেই এটি ৬৭৪.১৭ কোটি রুপি আয় করে। দ্বিতীয় সপ্তাহেও এর আয়ের গতি ছিল চোখে পড়ার মতো। ১২ দিন শেষে ভারতের বাজারে ‘ধুরন্ধর ২’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি। এর আগে এসএস রাজামৌলির ‘আরআরআর’ (৭৮২.২০ কোটি) এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি)-এর রেকর্ডও টপকে গেছে এই সিনেমা এবং 'পুষ্পা ২' (হিন্দি)-এর রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে সিনেমাটির পরবর্তী লক্ষ্যমাত্রা হলো ‘বাহুবলী টু’ (১,০৩০.৪২ কোটি) এবং ‘পুষ্পা টু’ (১,২৩৪.১০ কোটি)-এর রেকর্ড স্পর্শ করা।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X