বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

রণবীর সিং ও কার্তিক আরিয়ান। ছবি: কোলাজ
রণবীর সিং ও কার্তিক আরিয়ান। ছবি: কোলাজ

বলিউড ইন্ডাস্ট্রি মাততে যাচ্ছে জম্বি ঘরানার সিনেমায়। আগামী বছর বেশ কয়েকটি জম্বি থ্রিলার উপভোগ করতে পারবেন সিনেপ্রেমীরা। রোমান্টিক, অ্যাডভেঞ্চোর কিংবা অ্যাকশন ছেড়ে এসব সিনেমায় আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের। আর সিনেমাগুলোয় মুখোমুখি হতে যাচ্ছেন রণবীর-কার্তিকসহ কয়েকজন বলিউড তারকা।

বক্স অফিস তোলপাড় করে ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করেছিল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি বলিউডের অনেক পুরোনো রেকর্ড ভেঙে দেয়। ‘ধুরন্ধর’-এর ব্যাপক সাফল্যের পর এবার জম্বি থ্রিলার ‘প্রলয়’ নিয়ে পর্দা কাঁপাতে প্রস্তুত রণবীর। তবে এবার আর একা মাঠ মাতানোর সুযোগ পাচ্ছেন না রণবীর। তাকে টক্কর দেবেন বলিউডের আরেক সেনসেশন কার্তিক আরিয়ান।

পরিচালক বিষ্ণুবর্ধনের পরিচালনায় ২০২৭ সালের শুরুর দিকেই মুক্তি পেতে পারে কার্তিকের একটি নতুন জম্বি সিনেমা, যা রণবীরের ‘প্রলয়’-এর আগেই থিয়েটারে ঝড় তুলবে বলে শোনা যাচ্ছে। ফলে প্রথম মুক্তির যে বাড়তি সুবিধা রণবীর পাওয়ার আশা করেছিলেন, তা হয়তো হাতছাড়া হতে চলেছে।

ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, কার্তিক আরিয়ানের নাম ঠিক না হওয়া জম্বি থ্রিলারটির শুটিং আগামী মাসেই শুরু হচ্ছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এটি মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতাদের। অন্যদিকে, ‘প্রলয়’-এর শুটিং আগামী বছরের শেষদিকে সম্পন্ন হবে।

জয় মেহতার পরিচালনায় ও নোবেলজয়ী লেখক জোসে সারামাগোর ‘ব্লাইন্ডনেস’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে রণবীরের ‘প্রলয়’। তবে কেবল রণবীর বা কার্তিকই নন, ভারতের এই নতুন জম্বি ট্রেন্ডে শামিল হচ্ছেন আরও অনেকেই। আহমেদ খানের একটি জম্বি-কমেডি সিনেমায় দেখা যাবে টাইগার শ্রফকে। এ ছাড়া তেজা সাজ্জা ও শানায়া কাপুরও ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘জম্বি রেড্ডি’র সিক্যুয়েল নিয়ে আসছেন।

২০১৩ সালে সাইফ আলী খানের কাল্ট কমেডি ‘গো গোয়া গন’ এবং ২০২০ সালে নেটফ্লিক্সের ‘বেতাল’ দিয়ে ভারতের দর্শক জম্বি ঘরানার স্বাদ পেয়েছিল। বর্তমানে ‘ট্রেন টু বুসান’ বা ‘অল অব আস আর ডেড’-এর মতো কোরিয়ান ও হলিউড কনটেন্ট দেখে ভারতীয় দর্শকরা এখন অভ্যস্ত।

তাই নির্মাতাদের মতে, এখন শুধু জম্বি দেখালেই চলবে না, ছবির মানও হতে হবে বিশ্বমানের। রণবীর, কার্তিক নাকি টাইগার—বলিউডের এই আসন্ন জম্বি মহাযুদ্ধে শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার বিষয়!

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X