বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

রাকেশ রোশনের পথে হাঁটছেন কি হৃতিক পুত্র হৃদান?

হৃতিক রোশন, রাকেশ রোশন ও হৃদান রোশন । ছবি : সংগৃহীত
হৃতিক রোশন, রাকেশ রোশন ও হৃদান রোশন । ছবি : সংগৃহীত

বলিউডের আকাশে কাপুর কিংবা বচ্চন পরিবারের মতো ‘রোশন’ সাম্রাজ্যের উজ্জ্বল উপস্থিতি দীর্ঘ কয়েক দশকের। সুরের জাদু থেকে অভিনয়ের কারিশমা, রোশন পরিবারের তিন প্রজন্ম মাতিয়ে রেখেছে বি-টাউনকে। এবার সেই মশাল হাতে নিতে প্রস্তুত চতুর্থ প্রজন্ম। পারিবারিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর আমেরিকা পাড়ি দিচ্ছেন হৃতিক-সুজ়ানের ছোট ছেলে হৃদান রোশন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া-তে ‘ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন’ নিয়ে পড়াশোনা করতে চলেছেন ১৭ বছর বয়সী এই হৃতিক পুত্র।

আরও জানা যায়, হৃদানের স্কুল, ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করা হয়েছে। প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘আমাদের কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় যে হৃদানকে আমরা ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত!’ এই পোস্টে রোশন পরিবারের আরও অনেকেই হৃদানকে তার নতুন এই জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বলিউডের প্রভাবশালী রোশন পরিবারে বংশগতভাবে বইছে চলচ্চিত্রের ধারা, কিংবদন্তি সুরকার রোশনলাল নাগরথ থেকে শুরু করে সফল অভিনেতা-পরিচালক রাকেশ রোশন এবং বিশ্বখ্যাত তারকা হৃতিক রোশন—প্রত্যেকেই আপন মহিমায় উজ্জ্বল। এবার সেই বর্ণময় ইতিহাসে নাম লেখাতে চলেছেন হৃতিক-পুত্র হৃদান রোশন।

উল্লেখ্য, হৃদান, হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে। ব্যক্তিগত জীবনে হৃতিক এবং সুজ়ান খানের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে বিচ্ছেদ ঘটলেও, সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও সন্তানদের কথা ভেবে তারা একই ছাদের তলায় সময় কাটিয়েছেন। বড় ছেলে হৃহান এবং ছোট ছেলে হৃদানের প্রতিটি পদক্ষেপে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা।

এদিকে ফিল্মমেকিং নিয়ে হৃদানের এই উচ্চশিক্ষা বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X