বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সীমানা ছাড়িয়ে সিনেমা, মুখোমুখি হৃতিক-রায়ান

হৃতিক রোশন ও রায়ান গোসলিং । ছবি : সংগৃহীত
হৃতিক রোশন ও রায়ান গোসলিং । ছবি : সংগৃহীত

চলচ্চিত্র দুনিয়ায় এক বিরল এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ভক্তরা। যখন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন এবং হলিউড হার্টথ্রব রায়ান গোসলিং একই ফ্রেমে বন্দি হলেন, তখন তা মুহূর্তেই ইন্টারনেটে ঝড় তোলে। দীর্ঘ প্রতীক্ষিত এই ভার্চুয়াল কথোপকথনটি কেবল দুই তারকার আড্ডা ছিল না, বরং এটি ছিল বলিউড এবং হলিউডের মধ্যকার সাংস্কৃতিক সেতুবন্ধনের এক অনন্য উদাহরণ। সূত্র: ইন্ডিয়া টুডে

এই আলোচনার মূল প্রেক্ষাপট ছিল সম্প্রতি মুক্তি পাওয়া রায়ান গোসলিংয়ের সায়েন্স ফিকশন সিনেমা 'প্রজেক্ট হেইল মেরি' । সিনেমাটির ভারতীয় প্রচারণার অংশ হিসেবে হৃতিক রোশনের সাথে এই বিশেষ সেশনে যুক্ত হন গোসলিং। দুই তারকার এই আলাপচারিতায় উঠে আসে কল্পবিজ্ঞানের প্রতি তাদের গভীর অনুরাগ।

হৃতিক জানান, মহাকাশ নিয়ে তৈরি গল্পগুলো কেবল প্রযুক্তি বা ভিনগ্রহী জীবের নয়, বরং এগুলো মানুষের গভীরতম আবেগ ও অস্তিত্বের কথা বলে। আলাপচারিতার এক পর্যায়ে রায়ান তার চরিত্র ‘রাইল্যান্ড গ্রেস’ সম্পর্কে আলোকপাত করেন। একজন মহাকাশচারী যিনি একাকী এক মহাকাশযানে জেগে ওঠেন এবং বিস্মৃতিতে ডুবে থাকা অবস্থায় বুঝতে পারেন যে, পুরো পৃথিবীর অস্তিত্ব নির্ভর করছে তার ওপর। হৃতিক এই টানটান উত্তেজনার গল্পের প্রশংসা করে বলেন, ‘সায়েন্স ফিকশন এমন একটি ভাষা যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে।‘

সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল যখন হৃতিকের ব্লকবাস্টার সিনেমা 'কোই মিল গায়া' প্রসঙ্গটি আলোচনায় আসে। দুই তারকাই একমত হন যে, বিচ্ছিন্নতা, আবিষ্কার এবং অজানার সাথে সংযোগ স্থাপনের আকুলতা, এই থিমগুলো বিশ্বজনীন। হৃতিক যেভাবে রোহিত চরিত্রের মাধ্যমে ভিনগ্রহী বন্ধুর সাথে আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন, রায়ান তার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে, রায়ানের সূক্ষ্ম অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন হৃতিকও।

নির্মাতা ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার পরিচালিত এই বড় বাজেটের সিনেমাটিতে রায়ান গোসলিং এর পাশাপাশি অভিনয় করেছেন, সান্দ্রা হুলার, জেমস অর্টিজ এবং ট্র্যাভিস জে’র মতো তারকারা।

তবে 'প্রজেক্ট হেইল মেরি'র এই যৌথ প্রচারণা প্রমাণ করে যে, হলিউড এখন কেবল মার্কিন দর্শকদের কথা ভাবছে না, বরং ভারতের মতো বিশাল বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে হৃতিকের মতো গ্লোবাল আইকনদের গুরুত্ব দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X