রাজু আহমেদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

হৃতিক রোশন I ছবি : সংগৃহীত
হৃতিক রোশন I ছবি : সংগৃহীত

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশন মানেই ফিটনেস আর জাদুকরী নাচের ছন্দ। কিন্তু সেই হৃতিককেই এবার দেখা গেল এক ভিন্ন রূপে, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন ভক্তরা। শনিবার রাতে নির্মাতা গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে এই অভিনেতাকে। পরনে কালো হুডি আর জগার্স, মাথায় ক্যাপ—নিজেকে কিছুটা আড়াল করার চেষ্টা করলেও পাপারাজ্জিদের লেন্স এড়াতে পারেননি তিনি। সাধারণত সংবাদমাধ্যমের সঙ্গে হাসিমুখে কথা বলা হৃতিক এদিন দ্রুত ভেন্যু ত্যাগ করেন। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় ভক্তদের উদ্বেগ। মাত্র কদিন আগেই নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশনের ছবি শেয়ার করা হৃতিকের এমন অবস্থা দেখে অনেকেই ধারণা করছিলেন, হয়তো জিমে বা শুটিংয়ে বড় কোনো চোট পেয়েছেন তিনি।

তবে ভক্তদের দুশ্চিন্তা দূর করতে নিজেই এগিয়ে এসেছেন হৃতিক। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি নিজের স্বভাবসুলভ হাস্যরসের সঙ্গে জানান, তার বাঁ হাঁটু হঠাৎ করে ‘দুই দিনের ছুটিতে’ গেছে! তিনি লেখেন, “আমার শরীরের প্রতিটি অংশের নিজস্ব অন/অফ বাটন আছে।” তিনি আরও জানান, এটি তার শরীরের পুরনো সমস্যার অংশ এবং তিনি এখন সেরে উঠছেন। ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, বিষয়টি খুব গুরুতর কিছু নয়।

হৃতিকের এই শারীরিক লড়াই অবশ্য নতুন কিছু নয়। সম্প্রতি কোরিওগ্রাফার বস্কো মার্টিস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার ‘সেনোরিটা’ গানের শুটিংয়ের সময় প্রচণ্ড ব্যথা নিয়েও হৃতিক নাচ চালিয়ে গিয়েছিলেন। এমনকি ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়েও পায়ের ব্যথা সহ্য করে পারফর্ম করেছিলেন তিনি। কাজের প্রতি তার এই ডেডিকেশন আবারও প্রমাণিত হলো।

হৃতিককে সর্বশেষ ‘ওয়ার ২’ সিনেমায় অ্যাকশন অবতারে দেখা গেছে এবং বর্তমানে তিনি তার ড্রিম প্রজেক্ট ‘কৃষ ৪’-এর প্রস্তুতি নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১০

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

১১

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

১২

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১৩

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৪

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৬

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৮

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৯

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

২০
X