বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আশার শেষকৃত্যে কেন ছিলেন না শাহরুখ-সালমান?

সালমান খান ও শাহরুখ খান । ছবি : সংগৃহীত
সালমান খান ও শাহরুখ খান । ছবি : সংগৃহীত

বিনোদন জগতের সঙ্গীত জগতে শোকের ছায়া নামিয়ে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। তাঁর শেষকৃত্যে বলিউডের বহু পরিচিত মুখ হাজির হলেও, সবার চোখে সবচেয়ে বেশি লেগেছে কারা আসেননি সেই বিষয়টাই। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ছিলেন আশা পারেখ থেকে শুরু করে মিস্টার পারফেকশনিস্ট আমির খান, এমনকি রণবীর সিং সহ আরও অনেকে।

কিন্তু অবাক করার মতো বিষয়, সে মুহুর্তে দেখা মেলেনি বলিউড ভাইজান সালমান খান এবং শাহরুখ খানের। আর সেটাই মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।

গত ১৩ এপ্রিল মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশা ভোঁসলের বিদায়ী আয়োজন।

পরিবার পরিজন, চলচ্চিত্র জগতের নামী ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু শাহরুখ ও সালমানের অনুপস্থিতি যেন পুরো পরিবেশেই আলাদা করে চোখে পড়েছে।

প্রশ্ন উঠতে থাকে দুজনেই যখন মুম্বাইয়েই ছিলেন, তাহলে আসলেন না কেন? সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা রকম আলোচনা।

তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টা নাকি একেবারেই অন্যরকম। ভিড় আর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই নাকি এই সিদ্ধান্ত। তাদের উপস্থিতিতে জনসমাগম আরও বাড়তে পারত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও ছিল এই ভেবেই নাকি শেষমেশ না যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

তবে দূরে থাকলেও আবেগে তারা ছিলেন একেবারে কাছেই। সামাজিক মাধ্যমে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছেন দুজনেই। শাহরুখ তার পোস্টে আশা ভোঁসলেকে ভারতীয় সিনেমার এক অটল স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন। আর সালমানও জানিয়েছেন গভীর শোক, বলেছেন, এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X