বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কেন বাবার হাতে চড় খেয়েছিলেন পুনম পাণ্ডে?

পুনম পাণ্ডে । ছবি : সংগৃহীত
পুনম পাণ্ডে । ছবি : সংগৃহীত

এক দশক পেরিয়ে গেলেও সেই বিতর্ক যেন আজও পুনম পাণ্ডেকে তাড়া করে বেড়ায়। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সেই উত্তাল উন্মাদনা আর তার সাথে পাল্লা দিয়ে পুনমের নগ্ন হওয়ার সেই সাহসী অথবা দুঃসাহসী ঘোষণা স্তব্ধ করে দিয়েছিল পুরো বলিউডকে। সেসময় গ্ল্যামার আর খবরের হেডলাইনের আড়ালে লুকিয়ে ছিল এক রক্তাক্ত পারিবারিক উপাখ্যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম মেলে ধরেছেন তার জীবনের সেই অন্ধকার অধ্যায়, যেখানে ক্যামেরার ফ্ল্যাশলাইটের বদলে তার মুখে পড়েছিল বাবার রাগান্বিত হাতের চড়। মাঠের জয় যখন উৎসবে ভাসছিল, পুনমের ঘরে তখন শুরু হয়েছিল এক দীর্ঘস্থায়ী অশান্তির ঝড়।

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত সেই সাক্ষাৎকারে পুনম পাণ্ডে বলেন, তার বিতর্কিত সেই মন্তব্যের বিষয়ে পরিবারের সদস্যরা আগে থেকে কিছুই জানতেন না। পরের দিন খবরের কাগজে বিষয়টি দেখে তার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে চড় মারেন।

একজন রক্ষণশীল পরিবারের সন্তান হয়ে এমন আচরণ করায় বাড়িতে দীর্ঘ সময় অশান্তি চলেছিল। পুনমের কথায়, তৎকালীন সময়ে আলোচনায় আসার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। সর্বশেষ ২০২৪ সালে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন, জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি এমন নাটক করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X