বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লাভ জিহাদের মামলার মাঝেই মা হচ্ছেন মোনালিসা

মোনালিসা ভোসলে । ছবি : সংগৃহীত
মোনালিসা ভোসলে । ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কুম্ভ মেলা থেকে বলিউডে পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মোনালিসা ভোসলে। গত মার্চে ভাইরাল হওয়া এই তরুণী ফরমান খান নামের এক যুবককে বিয়ে করে নতুন বিতর্কের জন্ম দেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বরের ধর্ম নিয়ে ‘লাভ জিহাদ’ এর অভিযোগ তোলে মোনালিসার পরিবার। এই আইনি জটিলতা ও মামলার তদন্তের মাঝেই এবার জানা গেল মা হতে চলেছেন মোনালিসা।

মোনালিসার পরিবারের দায়ের করা মামলার তদন্ত বর্তমানে চলমান। তদন্তের অংশ হিসেবে পুলিশের সামনে উপস্থিত হয়ে মোনালিসার বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তার স্বামী ফরমান খান কর্তৃপক্ষকে জানিয়েছেন মোনালিসা অন্তঃসত্ত্বা। এ কারণে তার পক্ষে ভ্রমণ করা বা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে উপস্থিত হওয়া সম্ভব নয়। পুলিশের একটি সূত্র দাবি করেছে তারা এখন মোনালিসার গর্ভাবস্থার বিষয়টি যাচাই করছে এবং তদন্ত এগিয়ে নিতে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র চাইতে পারে।

জানা গেছে মোনালিসার পরিবার একটি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা মধ্যপ্রদেশের মণ্ডলেশ্বরের ডিএসপির কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ মোনালিসা ও ফরমান উভয়কেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। তবে কেরালা হাইকোর্ট এই দম্পতির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন এবং আগামী ২০ মে পর্যন্ত ফরমান খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত রেখেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত ১১ মার্চ কেরালার পুভারের কাছে অবস্থিত আরুমানুরের নয়নার মন্দিরে হিন্দু রীতি মেনে বিয়ে করেন ফরমান ও মোনালিসা। এরপরই ‘লাভ জিহাদ’ ও ‘বাল্যবিয়ে’র অভিযোগ আনে মেয়ের পরিবার। একই দিন তিরুবনন্তপুরমের থামপানোর থানায় গিয়ে মোনালিসা পাল্টা অভিযোগ করেন যে তার বাবা তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে অন্য কারও সঙ্গে বিয়ে দিতে চাইছেন। এই অভিনেত্রী স্পষ্টভাবে জানান তিনি ফরমানের সঙ্গেই সংসার করতে চান।

পরিবারের চাপ প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘আমার বাবা মা চাইছিলেন আমি আমার কাজিনকে বিয়ে করি। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাইনি। কারণ সে আমার কাছে ভাইয়ের মতো।’ লাভ জিহাদের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আমি হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেছি। এটি লাভ জিহাদ নয়। আমি সব ধর্মকে সম্মান করি এবং সব ধর্মকে সমান মনে করি।’

উল্লেখ্য দীর্ঘদিন উত্তরপ্রদেশের নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুল ও মালা বিক্রি করতেন মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময় এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর মাধ্যমে তিনি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন। এরপরই বলিউডে অভিনয়ের ডাক পান তিনি। পরিচালক সনোজ মিশ্রার ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মোনালিসা যা চলতি মাসেই মুক্তির কথা রয়েছে। এ ছাড়া বলিউডে অভিষেকের আগেই একটি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করে দারুণ সাড়া ফেলেছেন এই ভাইরাল কন্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X