বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

কেন ১৫ বছর জুটি বেঁধে অভিনয় করেননি বিজয়-তৃষা?

থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান । ছবি : সংগৃহীত
থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান । ছবি : সংগৃহীত

রুপালি পর্দার রোমান্স কি তবে বাস্তবেও কাল হয়ে দাঁড়াল? দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতার বিচ্ছেদের গুঞ্জনে এখন উত্তাল দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রি। আর এই ভাঙনের কেন্দ্রবিন্দুতে উঠে আসে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম। দীর্ঘ ১৫ বছর পর 'লিও' ছবির মাধ্যমে পর্দায় এই জুটির কামব্যাক যেমন দর্শকদের আনন্দ দিয়েছিল, তেমনই পর্দার বাইরের কিছু সমীকরণ জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

দক্ষিণী সিনেমার হিট জুটি বিজয়-তৃষা। ২০০৪ সালে 'ঘিল্লি' ছবিতে প্রথম জুটি বাঁধেন তারা। এর পর 'তিরুপাচ্চি' 'আথি'সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেন দু'জনে। কিন্তু তারপর দীর্ঘ ১৫ বছর পর্দায় আর জুটি হিসাবে দেখতে পাওয়া যায়নি তাদের। এরপর ২০২৩ সালে 'লিও' ছবির হাতে কামব্যাক হয় এই জুটির। কিন্তু দীর্ঘদিন কেন তারা এক সঙ্গে কাজ করেন নি? এমনই প্রশ্ন উঠেছে নেটিমহলে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কুরুভি সিনেমায় অভিনয়ের পর বিজয় এবং তৃষা আচমকাই কাজ করা বন্ধ করা দেন। শোনা যায়, 'ঘিল্লি'র সময় থেকেই নাকি দু'জনে আরও কাছাকাছি আসেন। দু'জনের সম্পর্কের কথা গিয়ে পৌঁছয় বিজয়ের বাড়িতেও। বিজয়কে তৃষার সঙ্গে কাজ না করার কথা বলা হয় অভিনেতার বাড়ি থেকে। সেই কারণেই নাকি বিজয় তৃষার সঙ্গে দীর্ঘ অনেক বছর কাজ করেননি।

তবে দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে 'লিও' ছবিতে তাদের রসায়ন ফের নজর কাড়ে। কিন্তু গোল বাঁধে তৃষার একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে। বিজয়ের জন্মদিনে দুজনের একটি সেলফি শেয়ার করে তৃষা ক্যাপশনে লিখেছিলেন, ‘জীবনে যতই ঝড় আসুক, শান্ত থেকো।‘ সাথে জুড়ে দিয়েছিলেন একটি ভালোবাসার ইমোজি। আর এই পোস্টটির কারণে নেটিজেনদের মনে সন্দেহের দানা বাঁধে। প্রশ্ন উঠে তবে কি পুরনো সেই সম্পর্ক আবার নতুন মোড় নিল?

এদিকে ২০২৪ সালের শেষের দিকে কীর্তি সুরেশ এবং অ্যান্টনি থাটিলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিজয় ও তৃষাকে একসাথে গোয়া যেতে দেখা যায়। শুধু তাই নয়, প্রযোজক কালপাথি অঘোরামের পারিবারিক অনুষ্ঠানেও তাদের একত্রে উপস্থিতি বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১০

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১১

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১২

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৩

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৪

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৫

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

১৭

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১৮

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১৯

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

২০
X