বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন মেহরীন পিরজাদা

মেহরীন পিরজাদা । ছবি : সংগৃহীত
মেহরীন পিরজাদা । ছবি : সংগৃহীত

২০২১ সালে বাগদান ভেঙে যাওয়ার পর থেকে ভারতীয় অভিনেত্রী মেহরীন পিরজাদার ব্যক্তিগত জীবন নিয়ে জলঘোলা কম হয়নি। এমনকি গত বছর তার গোপন বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে, সেসময় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তবে এবার আর কোনো লুকোছাপা নয়, ভক্তদের সারপ্রাইজ দিতে এবার নিজের বিয়ের খবরটি নিজেই প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী মেহরীন পিরজাদা বিয়ে করেছেন। তার বরের নাম আরশ ওলাখ। রবিবার (২৬ এপ্রিল) হিমাচল প্রদেশে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী।

এদিকে মেহরীন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, মেহরীন পরেছেন সিকুইন কাজ করা ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা। এর সঙ্গে লেয়ারড স্টোন নেকলেস, রং মিলিয়ে বেছে নেন কানের দুল। হালকা মেকআপ নিয়েছিলেন মেহরীন। ঘোমটার নিচে তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া।

অন্যদিকে, তার বর আরশ একই রঙের ব্লাশ-পিঙ্ক পোশাক বেছে নেন। মেহরীন ক্যাপশনে লেখেন,’২৬.০৪.২৬।‘ এরপর থেকে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে গোপন বিয়ের চর্চা শুরুর পর মেহরীন পিরজাদা বলেছিলেন, ‘আমি অবিবাহিত। আমি কাউকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, আমি যেদিন সত্যিই বিয়ে করব, সেদিন পুরো দুনিয়াই জানবে,এই প্রতিশ্রুতি দিচ্ছি।’ মেহরীন তার প্রতিশ্রুতি কিছুটা হলেও রেখেছেন, আগে খবর না দিলেও বিয়ের পর খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে মাত্র ১০ বছর বয়সে র‌্যাম্পে হাঁটেন মেহরীন। ২০১৩ সালে ‘মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা’সহ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরেন। পরবর্তীতে ভারত ও কানাডার বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন।

এরপর নাম লেখান চলচ্চিত্রে। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেহরীনের। ২০১৭ সালে ‘ফিল্লোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X