বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাপারাজ্জিদের ওপর মেজাজ হারালেন রণবীর কাপুর

রণবীর কাপুর । ছবি : সংগৃহীত
রণবীর কাপুর । ছবি : সংগৃহীত

ক্যামেরার ঝলকানি আর ভক্তদের উন্মাদনা যেখানে নিত্যসঙ্গী, সেখানে রণবীর কাপুরের এমন রুদ্রমূর্তি আগে দেখেনি কেউ। স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাপারাজ্জিদের অতিষ্ঠ ভিড়ে মেজাজ হারালেন ‘অ্যানিম্যাল’খ্যাত এই তারকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ে রণবীরের মা নীতু কাপুর এবং বোন রিদ্ধিমা কাপুর সাহনি অভিনীত ‘দাদি কি শাদি’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সপরিবারে সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রণবীর ও আলিয়া।

প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রণবীর ও আলিয়া গাড়ি থেকে নামার পরপরই আলোকচিত্রীরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরেন। ভালো ছবি পাওয়ার আশায় অনেকেই তাদের একদম গায়ের কাছে ক্যামেরা নিয়ে চলে আসেন। এতে দৃশ্যত বিরক্ত হন রণবীর। মুহূর্তের জন্য মেজাজ হারিয়ে তিনি পাপারাজ্জিদের পিছিয়ে যেতে বলেন।

ভিডিওটিতে রণবীরকে বলতে শোনা যায়, ‘আপনাদের ছবি চাই তো? চলুন আগে জায়গা দিন।’ এরপর তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়ান যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারেন। রণবীরের ধমক খেয়ে আলোকচিত্রীদেরও নিজেদের মধ্যে বলাবলি করতে শোনা যায়, ‘পিছে সরো, পিছে সরো।’

রণবীরের এই রেগে যাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনদের বড় একটি অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার পক্ষ নিয়ে বলছেন, সেলিব্রিটি হলেও তাদের ব্যক্তিগত পরিসরের (পার্সোনাল স্পেস) প্রতি সম্মান জানানো উচিত।

উল্লেখ্য, বর্তমানে রণবীর আসন্ন ‘রামায়ণ’ সিনেমার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওলসহ আরও অনেকে। সবকিছ ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১০

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১১

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১২

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৩

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৪

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৫

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৬

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৭

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৯

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

২০
X