বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাহার জন্য রামায়ণে রণবীর

রণবীর কাপুর । ছবি : সংগৃহীত
রণবীর কাপুর । ছবি : সংগৃহীত

রুপালি পর্দার রোমান্টিক ‘চকলেট বয়’ ইমেজ এখন অতীত। রণবীর কাপুর এখন তপোবনে মগ্ন এক আধুনিক ঋষি, যার ধ্যানে শুধুই রামায়ণ। পর্দার শ্রীরামচন্দ্র হয়ে উঠতে গত কয়েক মাস ধরে নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি। কিন্তু রণবীরের এই কঠিন যাত্রার নেপথ্যে কোনো নামী পরিচালক বা চিত্রনাট্যকার নন, বরং কাজ করছে তার একমাত্র আদরের মেয়ে রাহা কাপুর।

শুটিংয়ের সেট আর ঘরের জীবন কীভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে, সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই আবেগঘন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রণবীর। তিনি জানান, শুটিং শেষে বাড়ি ফিরলেই শুরু হয় রাহার অন্তহীন কৌতূহল।

এ বিষয়ে রণবীর বলেন, ‘রাহা এখন শুটিং থেকে ফিরলে আমাকে জিজ্ঞেস করে, ‘আজ কি তুমি হনুমানের সঙ্গে শুটিং করলে? কিংবা আজ সীতার সঙ্গে কী করলে? মেয়ের এই নিষ্পাপ কৌতূহল আমাকে আবেগপ্রবণ করে তোলে। প্রতিদিন ওকে রামায়ণের গল্প শোনানো এখন আমার রুটিন।

এদিকে শুনতে অবাক লাগলেও, শুরুতে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রণবীর নিজেই। তার মনে হয়েছিল, রামচন্দ্রের মতো এমন এক গাম্ভীর্যপূর্ণ এবং পবিত্র চরিত্রের ভার বইতে তিনি মানসিকভাবে প্রস্তুত নন। কিন্তু রাহার জন্মের পর বদলে যায় তার জীবনদর্শন। মেয়ের চোখে এক আদর্শ বাবার প্রতিচ্ছবি হয়ে ওঠার তাগিদ থেকেই শেষ পর্যন্ত রাজি হন নিতেশ তিওয়ারির এই প্রজেক্টে।

পরিচালক নিতেশ তিওয়ারির এই ‘রামায়ণ’ কেবল একটি ছবি নয়, এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে এটি। প্রায় ৪০০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি হতে যাচ্ছে ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। পরিকল্পনা অনুযায়ী, ছবির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর থেকেই বলিউড পাড়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিতর্ক উসকে দিয়েছেন নির্মাতা সঞ্জয় গুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি রহস্যময় পোস্টে লেখেন, ‘পাহাড় খুঁড়ে ইঁদুর বেরোল।’ নেটিজেনদের ধারণা, রামায়ণের টিজার দেখেই তিনি এমন খোঁচা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X