বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০১:০০ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘অ্যানিমেল’ মুক্তি নিয়ে চলছে মামলা

অ্যানিমেল সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
অ্যানিমেল সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

নির্মাতা সন্দীপ রেড্ডি ভাংগার ‘অ্যানিমেল’ সিনেমাটি ওটিটিতে মুক্তির বিষয় নিয়ে জটিলতা দেখা গেছে। চলতি মাসের ২৬ তারিখে ওটিটিতে মুক্তির কথা ছিল ছবিটি। তবে চলচ্চিত্রটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান সিনে ওয়ান স্টুডিওস লিমিটেড ‘অ্যানিমেল’-এর ওটিটি ও স্যাটেলাইট মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। খবর ইন্ডিয়াটুডে ডটইন।

‘অ্যানিমেল’-এর মূল প্রযোজক টি-সিরিজের বিরুদ্ধে সিনে ওয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড মামলা করেছে। সিনে ওয়ানের দাবি, লভ্যাংশ ভাগাভাগি নিয়ে দুটি প্রযোজনা সংস্থার মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু এখনো টি-সিরিজ তাদের কোনো অর্থ দেয়নি। এমনকি সিনেমার প্রচারসহ বিভিন্ন খাতে কত খরচ হয়েছে, সেটিও জানায়নি।

অন্যদিকে টি-সিরিজ জানিয়েছে, লাভবণ্টন চুক্তিকে সম্মান করতে টি-সিরিজ প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এই তাড়াহুড়া কেন? চুক্তিতে বলা হয়েছে—মুক্তির ৬০ দিন পর বিবৃতি দেওয়া হবে, যা এখনো পূর্ণ হয়নি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, সিনেমা হলে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল ‘অ্যানিমেল’। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১০

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১১

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৪

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৫

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৬

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৭

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৮

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৯

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

২০
X