চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি

অভিযুক্ত ফারজানা আক্তার সাথী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ফারজানা আক্তার সাথী। ছবি : সংগৃহীত

চাঁদপুরে এক যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে ফারজানা আক্তার সাথী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিবি চাঁদপুরের এসআই মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারজানা আক্তার সাথী শহরের বঙ্গবন্ধু সড়কের মৃত সুমন জমাদারের স্ত্রী।

জানা যায়, গত ৫ ডিসেম্বর ভুক্তভোগী শামছুল হক গাজীর ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে শামীম সরকারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৪ নারী-পুরুষের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলা থেকে জানা যায়, চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ডায়াবেটিস হাসপাতালে যান ভুক্তভোগী শামছুল হক গাজী। পরে তিনি স্ত্রীকে হাসপাতালে রেখে জরুরি কাজে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় অজ্ঞাতনামা দুই নারীও তার সঙ্গে ওঠেন।

পরে অজ্ঞাতনামা দুই নারী শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগীকে নামতে না দিয়ে জোরপূর্বক শহরের মাদ্রাসা রোডের জান্নাত মহলের ৬ তলার শামীমের বাসায় নিয়ে যান। আসামিরা ভুক্তভোগীকে বিবস্ত্র করে তাদের ব্যবহৃত মোবাইল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা মুক্তিপণও দাবি করেন ওই নারীরা। মানসম্মানের ভয়ে ভুক্তভোগী তার ভাইকে ১ লাখ টাকা পাঠাতে বলেন।

এ সময় অপহৃতের ভাই চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ রকিবকে অবগত করলে তাৎক্ষণিক জেলা গোয়েন্দা পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মাদ্রাসা রোডের জান্নাত মহলে অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ডিবি চাঁদপুরের এসআই মো. মিজানুর রহমান বলেন, সাথীকে আমরা ডিবি অফিসে নিয়ে যাই। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর শামছুল হক গাজীর ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে শামিম সরকারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৪ নারী-পুরুষের বিরুদ্ধে একটি মামলা করেন।

তিনি বলেন, মামলা দায়েরের পর পরই প্রধান আসামি ফ্ল্যাটের মালিক শামিমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সহযোগী আসামি রুবি আক্তারকে ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে ব্ল্যাকমেইলিংয়ের মাস্টারমাইন্ড ফারজানা আক্তার সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

১০

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১১

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১২

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১৩

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৫

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

১৬

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১৭

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১৮

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১৯

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

২০
X