বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দীপিকা

স্বামী রণবীর সিংয়ের সঙ্গে অভিনেত্রী দীপিকা : ছবি : সংগৃহীত
স্বামী রণবীর সিংয়ের সঙ্গে অভিনেত্রী দীপিকা : ছবি : সংগৃহীত

বলিউডের প্রভাবশালী জুটি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন অভিনেত্রী নিজেই। খবর : ইন্ডিয়া টুডে

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ভক্তদের সঙ্গে আনন্দের খবর শেয়ার করেন দীপিকা ও রণবীর। ক্যাপশন ছাড়া নিজেদের ইনস্টাগ্রামে বাচ্চাদের পোশাক ও খেলনার ছবি দিয়ে সবাইকে চমকে দেন এই তারকা যুগল। এরপরই সহকর্মী ও ভক্তদের কাছ থেকে পেতে থাকেন অভিনন্দন ও ভালোবাসা।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে মা হতে চলেছেন অভিনেত্রী। এবার আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন তাদের প্রথম সন্তান আসছে। ২০২৪ এর সেপ্টেম্বরে জন্ম নেবে দীপিকা রণবীরের সন্তান।

নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার জুটি বাঁধেন তারা। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবতী’ সিনেমাতেও জুটি হতে দেখা যায় তাদের। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X