বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নয়া মানুষ’

নয়া মানুষ। ছবি : সংগৃহীত
নয়া মানুষ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও পাকিস্তানের ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’ এই দুটি উৎসবে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে ‘নয়া মানুষ’। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজা’র সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। অভিনয় করেছেন- রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

বিভিন্ন উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নাট্যকার,নাট্য নির্দেশক ও চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন, “নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে জেনে ভীষণ আনন্দিত হচ্ছি... নয়া মানুষের চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আমি নানা চ্যালেঞ্জের সামনে পড়েছি... সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের সমাধান করতে হয়েছে... মূলত এই ছবি আমাদের সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের কথা বলে... নয়া মানুষ আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে আমাদের সামাজিক জীবনযাত্রার চিত্রটা ফুটে উঠবে... আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা ধারণা পাবেন দর্শকেরা... আমি চাই সারা বিশ্বের সব ভাষাভাষী মানুষেরা এই ছবিটি দেখুক।”

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের মূলধারার বিশ্ব চলচ্চিত্রে পরিচয় করিয়ে দিতে এবং বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রচারে রেইনবো ফিল্ম সোসাইটি উৎসবটির আয়োজন করে। উৎসবটির ২৪তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি, যেখানে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অংশগ্রহণ করবে। এই উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে ‘নয়া মানুষ’।

আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) করাচি, সিন্ধ সরকারের সহযোগিতায় ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল— ৩৮ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের শিল্প, সংগীত, নাটক ও নৃত্যের সমন্বয়ে এক অনন্য সাংস্কৃতিক উদ্‌যাপন অনুষ্ঠিত হবে। শতাধিক দেশের শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করবে। উৎসবের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি চলচ্চিত্র প্রদর্শনী পর্ব থাকবে। এর মধ্যে ২৭ নভেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’। প্রতিটি অঞ্চল ও মহাদেশের জন্য আলাদা পর্ব থাকবে।

উৎসবে স্থানীয় ও আন্তর্জাতিক বহু শিল্পীর পরিবেশনার পাশাপাশি কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খানের বিশেষ পরিবেশনা থাকবে। তিনি উৎসবের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা দিয়ে ৭ ডিসেম্বর ওয়াইএমসিএ লনে উৎসবের সমাপ্তি হবে।

বাংলাদেশ ও পাকিস্তানের দুটি উৎসবের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ায় নির্মাণ সংশ্লিষ্ট সবাই আনন্দিত। নির্মাতা বয়াতি বলেন, “আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছে। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা আমার পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে।”

সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত নয়া মানুষ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X