বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

কেন কনার জন্য মার খেয়েছিলেন নুসরাত ফারিয়া?

কনা ও নুসরাত ফারিয়াI ছবি: সংগৃহীত
কনা ও নুসরাত ফারিয়াI ছবি: সংগৃহীত

মঞ্চের আলো, হাজারো দর্শকের উল্লাস আর তারকাখচিত সেই রাত— সবকিছুর আড়ালেই লুকিয়ে ছিল এক তিক্ত অভিজ্ঞতা। সংগীতশিল্পী কনার জন্য বিদেশের মাটিতে মার খেতে হয়েছিল চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে— এমন বিস্ফোরক স্বীকারোক্তি করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই সুন্দরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতিথি হিসেবে উপস্থিত হন নুসরাত ফারিয়া। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন— কনা আপু ও জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।‘

ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম, এ ঘটনার জন্য কনা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরও কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।’

প্রসঙ্গত, চট্টগ্রামে জন্ম নেওয়া নুসরাত ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। ছোটবেলায় তার স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার। কিন্তু জীবনের পথ বদলে দেয় অন্য এক আহ্বান। মিডিয়ায় পা রাখেন একজন রেডিও জকি হিসেবে। তারপর ধাপে ধাপে এগিয়ে যান জনপ্রিয় টিভি উপস্থাপিকার কাতারে।

এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজে আলোচিত-সমালোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে কেবল একজন উপস্থাপিকা ছিলেন। সময়ের পরিক্রমায় এ অভিনেত্রী দুই বাংলার বড় পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১০

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১১

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৩

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৪

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৫

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৬

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৭

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৮

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৯

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

২০
X