বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিয়াম-সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ রসায়নে মুগ্ধ দর্শক

সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি । ছবি : সংগৃহীত
সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি । ছবি : সংগৃহীত

ঢালিউডে আবারও ঝড় তুলতে চলেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে এবার যেন একেবারেই অন্য রূপে! চেনা ইমেজ ভেঙে নতুন আবেগ, নতুন এক রসায়ন নিয়ে হাজির হয়েছেন তিনি। ইতোমধ্যে আসন্ন রাক্ষস সিনেমার বহুল প্রতীক্ষিত গান তুমি ছাড়া প্রকাশ হতেই যেন ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত মায়া।

গানে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সিয়ামের ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়ও। চোখের ভাষা, হাসি খুনসুটি আর রোমান্স—সব মিলিয়ে এই জুটি যেন ঈদের আগেই তৈরি করে ফেলেছে ভালোবাসার নতুন এক আবহ।

গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নতুন জুটি। ৩ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি যেন একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্প। যেখানে মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে।

ভিডিওতে দেখা যায়, সিয়াম তার চিরচেনা রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন, যা দর্শকদের মনে দোলা দিয়েছে। অন্যদিকে, কলকাতার সুস্মিতার গ্ল্যামারাস উপস্থিতি এবং সাবলীল চাহনি সিয়ামের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ডোলা রহমান। বরাবরের মতোই ইমরানের সুর ও সংগীতে ছিল মায়াবী এক আবেদন।

মিউজিক প্রোগ্রামিং এবং মিক্স মাস্টারের কাজটিও করেছেন ইমরান নিজেই। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X