বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে প্রিমিয়ার হচ্ছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেসার কুকার’ 

লন্ডনে প্রিমিয়ার হচ্ছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেসার কুকার’  । ছবি : সংগৃহীত
লন্ডনে প্রিমিয়ার হচ্ছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেসার কুকার’  । ছবি : সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে এবার যুক্তরাজ্যে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেসার কুকার’। নবম লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে আলোচিত এই সিনেমাটি।

বুধবার ২২ এপ্রিল থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে চলবে এই চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী দিনেই লন্ডনের জেনেসিস সিনেমায় স্থানীয় সময় রাত আটটায় সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে খবরটি নিজেই নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী।

নতুন দেশের দর্শকদের সামনে নিজের সিনেমার গল্প তুলে ধরার রোমাঞ্চ প্রকাশ করে এই নির্মাতা লেখেন, ‘একজন নির্মাতা হিসেবে একেবারে নতুন দর্শকের সঙ্গে একটি গল্প ভাগ করে নেওয়া অবিশ্বাস্য রকমের বিশেষ কিছু। গল্পটিকে ভ্রমণ করতে দেওয়া, শ্বাস নিতে দেওয়া এবং ভিন্ন ভিন্ন চোখে নতুন অর্থ খুঁজে পেতে দেওয়া দারুণ এক ব্যাপার। এটিকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তোলে যে আমি সেখানে থাকব এবং আপনাদের সঙ্গে বসে সিনেমাটি দেখব।’

লন্ডনে অবস্থানরত দর্শকদের সিনেমাটি বড় পর্দায় একসঙ্গে উপভোগ করার আমন্ত্রণও জানিয়েছেন রাফী। দেশের পর এবার বিদেশের মাটিতেও ‘প্রেসার কুকার’ দর্শকদের মন জয় করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১০

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১১

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১২

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৩

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৪

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৫

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৬

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৭

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৮

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৯

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

২০
X