বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

বিদুষী বর্ণিতা । ছবি - সংগৃহীত
বিদুষী বর্ণিতা । ছবি - সংগৃহীত

'লাক্স সুপারস্টার-২০২৫' মঞ্চ জয়ের পর এবার অভিনয়ের জগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন বিদুষী বর্ণিতা। জানা গেছে, জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি ওয়েব ফিল্মের মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে এই নবাগত তারকার। প্রতিযোগিতার সময় থেকেই অভিনয়ে তার অভিষেকের ইঙ্গিত মিলেছিল, আর এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শোবিজ অঙ্গনে নতুন মুখ হিসেবে বর্ণিতার এই যাত্রা ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

সূত্র বলেছে, শিহাব শাহীনের একটি ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন বর্ণিতা। নাম চূড়ান্ত হয়নি। 'জাস্ট ম্যারিড' কিংবা 'নিউলি ম্যারিড' হতে পারে। এখানে তিনটি দম্পতির গল্প বলা হবে। আগামী মাসে ফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি বর্ণিতা। শিহাব শাহীনও আছেন মুখে কুলুপ এটে। শুধু জানালেন কাজটি আইস্ক্রিনের। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার আগে কিছু বলতে চান না।

রায়হান রাফীর একটি সিনেমারও নায়িকা হতে যাচ্ছেন বর্ণিতা। ‘লাক্স সুপারস্টার-২০২৫’ ঘোষণার আগে লাক্স সুপারস্টারের উপস্থাপক সৌমিক জানিয়েছিলেন, যিনি এই আসরে ‘লাক্স সুপারস্টার’ হতে যাচ্ছেন, তিনি রায়হান রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হতে যাচ্ছেন! ওই মঞ্চে রাফী বলেছিলেন, 'আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার নেক্সট রোমান্টিক সিনেমার নায়িকাকে, মনে হয় চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে পেয়ে যাব।'

সেরা সুন্দরীর মুকুট জিতে বর্ণিতাও বলেছিলেন, ‘রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে আমি কাজের সুযোগ পাবো, এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X