কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

চিত্রনায়িকা ববি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা ববি। ছবি : সংগৃহীত

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রযোজক মির্জা আবুল বাশারকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ওই ব্যক্তিকে তার স্বামী প্রমাণ করতে পারলে পুরস্কারের ঘোষণাও করেছেন এই অভিনেত্রী।

সোমবার (২২ জুন) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের এ বিষয়টি নিয়ে কথা বলেন ববি। ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং তাকে ঘিরে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

ববি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে, এটা একদম মিথ্যা। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কিন্তু আমার পরিবার আছে, তারা দেশের বাইরে থাকে। এসব দেখে তারা খুব কষ্ট পাচ্ছে।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক প্রতিবেদনের বিষয়ে এ চিত্রনায়িকা আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এর নৈতিকতা ভুলে যাচ্ছে, এতে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে।

নিজের বিরুদ্ধে ছড়ানো গুজবকে চ্যালেঞ্জ জানিয়ে ববি বলেন, সে আমার স্বামী এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব। তিনি জানান, ওই কোম্পানির সঙ্গে তার কাজের সম্পর্ক ছিল, এর বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানানো হতো, সেই ছবিগুলো ব্যবহার করেই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের গুজবের কারণে তার পরিবার, বিশেষ করে মা, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বন্ধু বা বয়ফ্রেন্ড না বলে স্বামী কেন বলা হচ্ছে, এটা আমারও প্রশ্ন। ববি অভিযোগ করেন, সিনেমার বাইরের আলোচনায় তাকে টানতেই পরিকল্পিতভাবে এসব খবর ছড়ানো হচ্ছে।

ওই ব্যক্তি তার একটি সিনেমার আংশিক প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান তিনি।

এদিকে একই আলাপে ববি জানান, তিনি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, এক দশক আগে ব্যস্ত সময়েও তিনি নির্বাচিত হয়েছিলেন। এবারও শিল্পীদের পাশে থাকার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১০

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১১

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১২

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৩

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৪

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৫

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৬

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৭

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৯

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

২০
X