বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

'মানুষের বাগান' সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত
'মানুষের বাগান' সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ইমপ্রেস টেলিফিল্ম এর সিনেমা ‘মানুষের বাগান’। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ইমপ্রেস টেলিফিল্ম এর ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। প্রবাসী বাঙালি দর্শকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত দর্শকরা বড় পর্দায় উপভোগ করেন প্রশংসিত এই চলচ্চিত্রটি।

পরিচালক আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ৫টি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’ এর কাহিনি। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এই বঙ্গ সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হয় এ আয়োজনে।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মানুষের বাগান’। বাংলাদেশের হয়ে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান। ‘মানুষের বাগান, বছরের প্রথম সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র লাভ করে।

এই সিনেমাতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দিপান্বিতা মার্টি প্রমুখ। সিনেমার শিরোনামে একটি গান গেয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। এছাড়াও, এটি পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বই হিসেবেও প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১১

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১৪

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১৫

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১৭

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৮

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৯

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

২০
X