বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

স্বামীর সঙ্গে স্বাগতা। ছবি : সংগৃহীত
স্বামীর সঙ্গে স্বাগতা। ছবি : সংগৃহীত

বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ। বুধবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্দনা। ফোন আলাপে কালবেলাকে বিয়ের বিষয়ে নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই।

বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি মিলেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তাহমিনা মৌ স্বাগতার বিয়ের ছবি স্টোরিতে পোস্ট করে নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডনপ্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন।

অভিনেত্রী স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

গত বছরের সেপ্টেম্বরে স্বাগতাকে তার বান্ধবী ঢাকার একটি ক্লাবে নিয়ে যান। ওখানে হ্যাংআউট করতে গিয়েছিলেন তারা। অভিনেত্রীর বান্ধবীর এক বন্ধু সম্পর্কে হাসানের কাজিন হন। হাসানও ছিলেন সেখানে। সেটিই প্রথম দেখা। এরপর অনেক দিন দেখা হয়নি তাদের।

গত বছরের নভেম্বরে হাসানের সঙ্গে আবারও দেখা হয় স্বাগতার। তখন তিনি বুঝতে পারেন হাসান তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। স্বাগতাও সেই বন্ধুত্বকে স্বাগত জানান।

এসবের মধ্যেই মনে মনে নিজের জন্য পাত্র খুঁজছিলেন অভিনেত্রী। পরে জানতে পারেন হাসানও পাত্রী খুঁজছেন। ফলে দুয়ে দুয়ে চার মিলে যায় তাদের।

হাসান প্রথমে জানতেনই না যে স্বাগতা একজন তারকা। না জেনেই অভিনেত্রীকে ভালো লেগে যায় হাসানের। স্বাগতাও মনে মনে এমন একজনকে খুঁজছিলেন, যার সঙ্গে বাকিটা জীবন পার করে দেওয়া যায়। ঠিক এমন সময়েই দুজনের সঙ্গে পরিচয় হয় দুজনার।

স্বাগতার স্বামী গান লেখেন, সুর করেন। মিউজিক কম্পোজ করেন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি গাইতেও পারেন স্বাগতা। তাই কাব্যিক ভঙ্গিতে অভিনেত্রী বললেন, মিউজিক আমাদের বেঁধে ফেলল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X