তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সোনার সিন্দুকে মৌ

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছবি: সংগৃহীত
মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় মডেলদের একজন সাদিয়া ইসলাম মৌ। নিয়মিত স্টেজ পারফর্ম্যান্সেও দেখা যায় তাকে। তবে অভিনয়ে তাকে খুব একটা দেখা যায় না বললেই চলে। এবার নাটকে অভিনয় করলেন। নাটকটির নাম ‘সোনার সিন্দুক’। যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘সোনার সিন্দুক’ আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হীরকজয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই জমিদার বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধু এই বংশের সৎ, চরিত্রবান, শিক্ষিত সন্তানরা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সে এই জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।

আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১০

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১১

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১২

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৫

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১৭

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৮

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৯

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

২০
X