বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্ন শুনেই ফোন কেটে দিলেন তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত
তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত

নাটকের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। শোবিজে পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ক্যারিয়ারের শুরুতেই সিনেমাতেও নাম লিখিয়েছিলেন তিনি। তবে সেখানে সাফল্যের দেখা পাননি এ সুন্দরী। তাতে কী? হালের নাটকে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন তানিয়া বৃষ্টি।

অবশ্য নাটকে সাফল্যে লাভের আগে প্রবাসী প্রযোজক সাব্বির চৌধুরীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। তবে নানা টানাপড়েনে সেই বিয়ে টেকেনি।

অন্দরমহলের খবর এবার অভিনেতা আরশ খানের প্রেমে মজেছেন তানিয়া বৃষ্টি। কেউ বলছেন, দুজনে লিভইন রিলেশনে রয়েছেন। কেউবা বলছেন, আরশ-তানিয়া বিয়েও না কি সেরে ফেলেছেন।

গুঞ্জন অনেকটা উসকে দিচ্ছে, একের পর এক দুজনের জুটি বেঁধে অভিনয় করা নিয়েও। শুধু তাই না, সোশ্যাল মিডিয়ায়তেও একে অপরের দৃশ্যমান মন্তব্য নেটিজেনদের নজর কাড়ছে।

আরশের সঙ্গে সঙ্গে তানিয়ার সম্পর্কটা কী? এমন প্রশ্ন করলে অভিনেত্রী কালবেলার প্রতিবেদককে বললেন, আমার এই ব্যক্তিগত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। একথা বলেই ফোন কেটে দেন তানিয়া।

প্রশ্ন হলো প্রেম, ভালোবাসা, বিয়ে পবিত্র সম্পর্ক। এটি নিয়ে স্পষ্ট জবাব দিতে ভিট খ্যাত সুন্দরীর আপত্তি কোথায়? তবে সত্য কখনও চাপা থাকে না। তানিয়া চুপ থাকলেও সত্য একদিন প্রকাশ্যে আসবেই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X