তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

তানিয়া বৃষ্টির নতুন তিন

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দেশের নাটক ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যার জন্য নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করতে রয়েছে প্রবল আগ্রহ। তাই প্রতি মাসেই ইউটিউবে মুক্তি পাচ্ছে একাধিক নাটক। এরই ধারাবাহিকতায় তার তিনটি নাটক ইউটিউবে প্রকাশ পেয়েছে।

নাটক তিনটি জুয়েল এলিনের রচনা ও জুলফিকার ইসলাম রিপনের পরিচালনায় ‘বারো মাইস্যা রোগী’, আপেল আকবর ও স্বপন বিশ্বাসের রচনা-পরিচালনায় ‘চেয়েছিলাম’ এবং তানভীর তন্ময়ের রচনা ও পরিচালনায় ‘ফিদা’।

নাটক তিনটিতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ ও নিলয় আলমগীর। নাটকগুলো প্রচারের পর দারুণ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী।

এ নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘গল্প এবং চরিত্রের প্রতি এখন আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছি। আগে তো আমার নিজের গল্প ভালো লাগতে হবে, তারপর চরিত্র। এরপর সব মিলিয়ে ব্যাটে-বলে মিলে গেলে কাজ করি। এই তিনটি নতুন খণ্ড নাটকেরই গল্প আমার ভীষণ পছন্দের। অনুরূপভাবে চরিত্রও। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তার সঙ্গে কাজ করা আমার কাছে সবসময়ই ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়। যে কারণে তার সঙ্গে কাজ করার সময়টা দারুণ উপভোগ করি। অন্য যে দুজন সহশিল্পী আছেন, তাদের সঙ্গেও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয়, আমরা একটি পরিবারের মধ্যে বসবাস করি। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমরা একেক সময় একেকজনের সঙ্গে কাজ করি। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা আত্মার। যে কারণে আমরা ভালো গল্প পেলে আলোচনা করি, প্রয়োজনে গল্প ঠিকঠাক করেও আমরা কাজ করি। কারণ দর্শককে আমরা ভালো গল্প উপহার দেওয়ার চেষ্টা করি।’

তানিয়া বৃষ্টি সবসময়ই গল্প প্রাধান্য দিয়ে কাজ করতে পছন্দ করেন। যার জন্য ভালো গল্প হলে নির্মাতা ও অভিনেতাদের সঙ্গে কাজ করেন তিনি। এমনটাই জানালেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X