বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নিপুন কে, কি এবং কি করেন, তা তার নিজেরই ভেবে দেখা উচিত: ডিপজল

নিপুন কে, কি এবং কি করেন, তা তার নিজেরই ভেবে দেখা উচিত: ডিপজল । ছবি সংগৃহীত
নিপুন কে, কি এবং কি করেন, তা তার নিজেরই ভেবে দেখা উচিত: ডিপজল । ছবি সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হারার পর পরাজিত প্রার্থী নিপুন আক্তার নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে রিট করেছেন। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিপুনের চরম সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও কুৎসিত মন্তব্য করার কারণে তাকে নিয়ে এ সমালোচনা হচ্ছে।

তার এ ধরনের মন্তব্যকে অনেকে ‘নির্লজ্জ’ মানসিকতার বলে আখ্যায়িত করছেন। এ ঘটনার পরপর এফডিসিতে সংবাদ সম্মেলন করে শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডি এ তায়েব বলেছেন, নিপুনের এ বক্তব্য শিল্পী সমাজের জন্য অত্যন্ত লজ্জার। আমাদের সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে তিনি যে অশালীন মন্তব্য করেছেন, তা আমাদের শিল্পী সমাজকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তার এ মন্তব্য নিয়ে আমরা দুঃখিত ও লজ্জিত। কমিটির মিটিংয়ে অনেকে তাকে মানসিক সমস্যাগ্রস্ত এবং মাথায় সমস্যা আছে বলে মন্তব্য করেছেন। তার চিকিৎসা হওয়া উচিত বলে মনে করেন তারা।

ডি এ তায়েব বলেন, কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, তার এহেন অযাচিত মন্তব্যের জন্য তাকে শোকজ করার। সন্তোষজনক উত্তর না পেলে আমরা তাকে সমিতি থেকে বহিষ্কার করে দেব। কারণ, তিনি আমাদের সাধারণ সম্পাদককে নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডি এ তায়েব বলেন, মনোয়ার হোসেন ডিপজল যাকে চলচ্চিত্রে নিয়ে এসেছেন, চলচ্চিত্রে জন্ম দিয়েছেন এবং যিনি তাকে ‘বাবা’ বলে ডেকেছেন, সেই তাকে বাজে ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করার অর্থ হচ্ছে, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তা না হলে, এমন মন্তব্য করতে পারেন না। তিনি নির্বাচনের ফলাফল নিয়ে আইনের আশ্রয় নিতেই পারেন, যে কেউ পারেন। তার অর্থ এই নয়, সমিতির সাধারণ সম্পাদককে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন। এটা মানসিক বিকারগ্রস্ততা ছাড়া কিছু নয়।

এদিকে এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে খুব একটা আগ্রহী নন বলে জানান। তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কমিটির সহসভাপতি ডি এ তায়েব বিস্তারিত তুলে ধরেছেন। ব্যক্তিগত আক্রমণ নিয়ে তিনি বলেন, নিপুনকে চলচ্চিত্রে আমি এনেছি। তাকে আমি সন্তানের মতোই স্নেহ করি। নির্বাচনের আগে সে আমাকে ফোন করেছে। তার সঙ্গে কথা হয়েছে। একটি টেলিভিশনের অনুষ্ঠানে পা ধরে সালামও করেছে। সুসম্পর্কের মধ্য দিয়েই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনের পর তিনি আমাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তারপর কী এমন হলো যে, তিনি পাগলামি করা শুরু করেছেন। অথচ আমাদের মধ্যে সম্পর্কটা বাবা-মেয়ের মতো। শুধু নির্বাচনকে কেন্দ্র করে যদি সম্পর্ককে তিক্ত করা হয়, তাহলে কী বলার থাকতে পারে? তাকে অনেকে ‘নির্লজ্জ’ বলছে। তার এ ‘নির্লজ্জ’ কথার জবাব দেওয়ার মনমানসিকতা আমার নেই।

কথা প্রসঙ্গে ডিপজল বলেন, আমি যদি তাকে চলচ্চিত্রে না আনতাম, তাহলে চলচ্চিত্রে তার জন্মই হতো না। সে এখন কোথায় থাকত? ন্যূনতম জ্ঞানবুদ্ধি ও কৃতজ্ঞতাবোধ যাদের রয়েছে, তারা তো এ কথা বলতে পারে না! কেবল মাত্র মানসিক সমস্যা হলেই এ ধরনের আবোলতাবোল বকতে পারে। তা না হলে, তিনি এমন কথা বলবেন কেন? শিল্পী সমিতিতে যদি এমন সদস্য থাকে, তাহলে পুরো শিল্পী সমাজ তার দ্বারা বদনামের শিকার হবে। একমাত্র তার কর্মকাণ্ডের জন্যই গত দুই বছর শিল্পী সমিতির বদনাম হয়েছে। এবারের নির্বাচনে আমরা সবাই মিলে চেয়েছি, সমিতির ভাবমর্যাদা যাতে পুনরায় ফিরিয়ে আনা যায়। কিন্তু তিনি আবারও সেই একই কাজ করছেন। এতে সমিতি ও শিল্পী সমাজের বদনাম হচ্ছে। আজ আমাকে, কাল আরেকজনকে নিয়ে বলতে থাকবে। আমরা তা মেনে নিতে পারি না। কাজেই, তার এই ‘নির্লজ্জ’ আচরণ থেকে সমিতির মর্যাদা রক্ষায় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তাই নেওয়া হবে। একজনের জন্য সবার বদনাম হবে, তা আমরা বরদাশত করতে পারি না।

ডিপজল বলেন, আমি তাকে বলব, আগে নিজের দিকে তাকাতে। নিপুন কে, কি এবং কি করেন, তা তার নিজেরই ভেবে দেখা উচিত। এ ব্যাপারে হুঁশ তার আসা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১১

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১২

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৪

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৫

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৬

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৭

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৯

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

২০
X