সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আমার প্রাক্তন প্রেমিক তিনজন: চমক

রুকাইয়া জাহান চমকI ছবি : সংগৃহীত
রুকাইয়া জাহান চমকI ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এখন নাটক থেকে কিছুটা দূরে। মন দিয়েছেন কনটেন্ট ক্রিয়েশন ও ভ্লগিংয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে নিজের ব্যক্তিগত জীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানেই জানা গেল তার প্রেম ও অপ্রেমের অজানা সব তথ্য।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে এক প্রশ্নের জবাবে চমক অকপটে স্বীকার করেন, তার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা তিনজন। নিজের ভালো-মন্দ গুণের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি খুব দ্রুত ও সহজে মানুষকে বিশ্বাস করেন। এছাড়া তিনি নিজেকে খুবই আবেগপ্রবণ ও সেনসেটিভ মানুষ হিসেবে দাবি করেন, যা তিনি নিজের ‘খারাপ গুণ’ হিসেবেই দেখেন।

বলিউডে কাজের সুযোগ পেলে কার সঙ্গে জুটি বাঁধতে চান? এমন প্রশ্নে চমকের সোজাসাপ্টা উত্তর, “সবার সঙ্গে। বলিউড থেকে অফার পেলেই আমি রাজি, শুধু পরিচালক ভালো হতে হবে।” অন্যদিকে হলিউডে তার স্বপ্নের অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। বিশ্বজুড়ে তোলপাড় করা ‘বার্বি’ সিনেমাটি দেখেছেন কি না, জানতে চাইলে চমক হেসে জানান, তিনি এখনও সিনেমাটি দেখেননি। তার ভাষায়, “আমি আসলে বার্বির মতো না, বিশ্বাস করো।” সাবলীল ও প্রাণবন্ত এই সাক্ষাৎকারটি এখন ভক্তদের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X