বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন না তারকাদের কেউ

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন না তারকাদের কেউ । ছবি : সংগৃহীত
সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন না তারকাদের কেউ । ছবি : সংগৃহীত

বড় পর্দায় কিংবা গানের মঞ্চে দর্শকদের মন জয় করলেও রাজনীতির মাঠে এবার হতাশ হতে হলো শোবিজ অঙ্গনের তারকাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে পাননি বেশ কজন তারকা। এবার সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে আবেদনও করেছিলেন তারা। শেষ পর্যন্ত সেই আশায় ভাটা পড়েছে এবং চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো তারকার।

সোমবার ২০ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান জাতীয় কমিটির সদস্যদের দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।

ঘোষিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম না থাকায় সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে আলোচনা। এর আগে সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন। রাজনৈতিক অঙ্গনেও তাদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়।

তবে শেষ পর্যন্ত মনোনয়ন বোর্ড ভিন্ন সিদ্ধান্ত নেয়। চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীরা। তাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান ও মাহমুদা হাবিবা।

এ ছাড়া রয়েছেন সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X