বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা মানেই আমার স্ত্রী: জোভান

ভালোবাসা মানেই আমার স্ত্রী: জোভান । ছবি : সংগৃহীত
ভালোবাসা মানেই আমার স্ত্রী: জোভান । ছবি : সংগৃহীত

ছোট পর্দার এই সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে দাপটের সঙ্গে অভিনয় করে চলা এই তারকা ভালোবাসা দিবসেও ছিলেন শুটিংয়ে ব্যস্ত। তবে কাজের ফাঁকেই জীবন, সম্পর্ক ও ভালোবাসার নতুন অধ্যায় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন তিনি।

সময়ের সঙ্গে জোভানের কাছে ভালোবাসার সংজ্ঞা বদলেছে। বিয়ের পর জীবন ও ভালোবাসা এখন আরও গভীর। অভিনেতা বলেন, “এখন ভালোবাসা মানেই আমার স্ত্রী। পরিবার সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর সেই পরিবারে নতুন সদস্য হিসেবে স্ত্রী আসার পর জীবন আরও অনেক গোছানো ও সুন্দর হয়েছে।”

বর্তমান যুগের ‘ঘোস্টিং’, ‘বেঞ্চিং’ বা ‘সিচুয়েশনশিপ’-এর মতো জেন-জি সম্পর্কের টার্মগুলো নিয়ে খুব একটা ভাবেন না জোভান। নিজেকে ‘মিলেনিয়াল’ প্রজন্মের মানুষ উল্লেখ করে তিনি বলেন, “এই শব্দগুলো আসলে জেন-জি টার্ম। আমি যেহেতু জেন-জি না, মিলেনিয়াল তাই এগুলো সম্পর্কে খুব একটা বুঝি না।”

ভালোবাসা দিবসেও শুটিংয়ে ব্যস্ত থাকলেও স্ত্রীর বোঝাপড়াকেই নিজের বড় শক্তি মনে করেন তিনি। জোভান জানান, তার স্ত্রী কাজের গুরুত্ব বোঝেন, তাই অভিমান করেন না। সেদিন কাজ কিছুটা আগে শেষ করে স্ত্রীকে নিয়ে সুন্দর সময় কাটিয়েছেন তিনি।

প্রিয় মানুষের সঙ্গে প্রতিদিন নতুন স্মৃতি তৈরি হয় বলে মনে করেন জোভান। স্ত্রীর সাপোর্টের কারণে মানসিক শান্তি পান উল্লেখ করে তিনি বলেন, “আমি খুবই ভাগ্যবান যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। ওর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার প্রিয় মানুষটির উদ্দেশে বলতে চাই, খুব ভালোবাসি তোমাকে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১০

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১২

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৩

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৪

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৫

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৬

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৭

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৮

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৯

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০
X