বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যামিলি ম্যান’ দেখে আবেগপ্রবণ দর্শক

ফ্যামিলি ম্যান নাটকের শিল্পীরা । ছবি - নির্মাতার সৌজন্যে
ফ্যামিলি ম্যান নাটকের শিল্পীরা । ছবি - নির্মাতার সৌজন্যে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’ দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। রমজান মাস ও রোজার ঈদের প্রেক্ষাপটে একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্প তুলে ধরা হয়েছে এতে। বাস্তব জীবনের প্রতিফলন, অভিনয়শিল্পীদের হৃদয়ছোঁয়া অভিব্যক্তি, নির্মাণের মুন্সিয়ানা ও আবেগী করে দেয়া আবহ সংগীতের প্রশংসা করেছেন দর্শকেরা।

গত ২১ মার্চ ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ফ্যামিলি ম্যান’। একদিনেই ৩০ লাখ ভিউ পেয়েছে ১ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম। এরমধ্যে ৫ দিনে ছয় মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এতে মন্তব্য পড়েছে ১৩ হাজারের বেশি। নির্মাতা রাজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

‘ফ্যামিলি ম্যান’-এ মামুন চরিত্রে ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তারা এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’তে জুটি বাঁধেন। আগের দুটির সঙ্গে নতুন ইউটিউব ফিল্ম মিলিয়ে এই ত্রয়ী সাফল্যের হ্যাটট্রিক করলেন বলা যায়। পরিবারের জন্য নিবেদিত তরুণের চরিত্রে জোভানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকেরা। বিশেষ করে কান্নার দৃশ্যগুলোতে তিনি এককথায় অনবদ্য। একইসঙ্গে গ্রামীণ তরুণী নীলু চরিত্রে তটিনীর অভিব্যক্তি চোখে লেগেছে সবার।

সিদ্দিক আহমেদের লেখা গল্পে মামুন ও নীলু একে অপরকে ভালোবাসে। নীলুর বাবা-মা ধনী। মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। গ্রামে তার মা, ছোট বোন ও দাদা। ঈদে তাদের জন্য নতুন পোশাক কেনার কথা ভেবে সাদামাটা ইফতার করে মামুন। সেহরিতে বাসি ভাত খায়। বোনাস না পেয়েও নিজের জন্য কিছু না কিনে সবার জন্য ঈদ উপহার নিয়ে গ্রামে যায় সে। একদিকে তার কাঁধে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নীলুর ভালোবাসা।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X