বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

কোথায় হবে আলভীর স্ত্রী ইকরার জানাজা-দাফন!

আফরা ইভনাথ খান ইকরা । ছবি : সংগৃহীত
আফরা ইভনাথ খান ইকরা । ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে এখন চলছে তার শেষ বিদায়ের প্রস্তুতি। কোথায় চিরনিদ্রায় শায়িত হবেন ইকরা—এ নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানার আগ্রহ ছিল। অবশেষে জানা গেল তার জানাজা ও দাফনের স্থান।

রোববার ১ মার্চ ইকরার খালু কালবেলাকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকরার মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে। সেখান থেকে আনুমানিক দুপুর ২টার দিকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হবেন স্বজনরা। এরপর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিনেতা আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন। ইকরার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ফাস হয়, যেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন ইকরা।

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের বঞ্চনা, পরকীয়া আর চরম মানসিক যন্ত্রণার শিকার হয়ে ইকরা এই পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনরা। মর্মান্তিক এই ঘটনায় সারা দেশে এখন শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X