বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ মাতাবে রাকেশ বসুর ২ নাটক

রাকেশ বসু, মোশাররফ করিম, মীর রাব্বি ও প্রিয়ন্তী উর্বী। ছবি : সংগৃহীত
রাকেশ বসু, মোশাররফ করিম, মীর রাব্বি ও প্রিয়ন্তী উর্বী। ছবি : সংগৃহীত

চারিদিকে উৎসবের আমেজ, আর সেই আমেজে বাড়তি রঙ ছড়াতে প্রস্তুত দেশের ছোট পর্দা। ঈদ মানেই তো নাওয়া-খাওয়া ভুলে ড্রয়িংরুমে টিভির সামনে বসে নাটকের মায়াজালে ডুবে যাওয়া। দর্শকদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং বিনোদনের পালে নতুন হাওয়া লাগাতে এবারের ঈদে জোড়া চমক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা রাকেশ বসু। ভিন্নধর্মী গল্প আর তারকাবহুল আয়োজনে ছোট পর্দা মাতাতে পুরোপুরি প্রস্তুত তিনি।

ঈদের বিশেষ আনন্দ মানেই ধারাবাহিক নাটকের টানটান উত্তেজনা। নির্মাতা রাকেশ বসু এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘পা পিছলে আলুর দম’। মনসুর রহমান চঞ্চলের রচনায় এই নাটকটি দেখা যাবে এনটিভি-তে।

নাটকটির অভিনয় শিল্পী তালিকায় রয়েছে একঝাঁক পরিচিত মুখ,মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, আবু হুরায়রা তানভীর ও মাখনুন সুলতানা মাহিমা। * এছাড়াও অভিনয় করেছেন তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, ফাতেমা হিরাসহ আরও অনেকে।

হাসি-কান্না আর টক-ঝাল-মিষ্টি সম্পর্কের এক অনবদ্য রসায়ন নিয়ে সাত দিনব্যাপী দর্শকদের মাতিয়ে রাখবে এই বিশেষ আয়োজন।

গল্পের জাদুতে দর্শকদের বুদ করে রাখতে দীপ্ত টিভিতে আসছে রাকেশ বসুর আরেক আলোচিত নির্মাণ ‘জাদুকার মোতালেব ২’। প্রথম কিস্তির সাফল্যের পর এবার আরও বড় পরিসরে হাজির হচ্ছেন নির্মাতা। মনসুর রহমান চঞ্চলের রচনায় নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বসু নিজেই।

এই নাটকের প্রধান আকর্ষণ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সাথে আরও থাকছেন, সামিয়া অথৈ, এ কে আজাদ সেতু, সায়মন খান ও অর্পণ।

ঈদের এই বিশেষ নাটকগুলো দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করবে, তা সময়ের ওপর ছেড়ে দিলেও রাকেশ বসুর নির্মাণ আর দেশের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতি যে দর্শকদের নাটকমুখী করবে, তাতে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X