বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

জাহিদ হাসান, খায়রুল বাসার ও তটিনী। ছবি - সংগৃহীত
জাহিদ হাসান, খায়রুল বাসার ও তটিনী। ছবি - সংগৃহীত

দীর্ঘদিন পর নতুন নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘পথহারা মন’ শিরোনামের নাটকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। প্রেম, সম্পর্কের টানাপড়েন এবং মানুষের চিরায়ত আবেগের গল্প নিয়ে নির্মিত এ নাটকে তার সঙ্গে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা মিঠু।

দীর্ঘ বিরতির পর আবারও রাজের নির্দেশনায় কাজ করছেন জাহিদ হাসান। এর আগে ২০১৮ সালে রাজ পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ছেলেমানুষি’-তে অভিনয় করেছিলেন তিনি। প্রায় আট বছর পর এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা।

জাহিদ হাসান বলেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সব সময়ই চমৎকার। অনেক দিন পর আবারও তার নির্দেশনায় কাজ করছি, এটা সত্যি আনন্দের। নাটকের গল্প খুব ভালো। শুটিংয়ের পরিবেশও দারুণ উপভোগ করছি।‘

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটি মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের চিরায়ত আবেগের গল্প। দর্শক যেন খুব সহজে নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে।‘

জাহিদ হাসানকে নিয়ে আবারও কাজ করার অভিজ্ঞতা জানিয়ে রাজ বলেন, ‘দীর্ঘ বিরতির পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার সহজাত অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ প্রজন্মের একঝাঁক প্রতিভাবান শিল্পীর সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।‘

গত ১০ জুলাই ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। যৌথভাবে পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘পথহারা মন’ মুক্তি পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১০

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১১

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১২

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৪

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৫

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

১৬

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১৭

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১৮

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১৯

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

২০
X