রাজু আহমেদ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

তানজিকা আমিন। ছবি : সংগৃহীত
তানজিকা আমিন। ছবি : সংগৃহীত

২০০৪ সালের লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ছোট পর্দার জগতে পা রাখেন তানজিকা আমিন। মাত্র ২০ বছর বয়সে শুরু হওয়া দুই দশকের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম হলেও, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস।

ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। এক যুগ আগে বিয়ে করেছিলেন স্থপতি ও সংগীতশিল্পী এনামুল করিম নির্ঝরকে। কয়েক বছর সেই সংসার টিকলেও পরে বিচ্ছেদ ঘটে। তবে তানজিকার মতে, এই বিয়ে কোনো ভুল ছিল না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি সম্পর্ক এবং সহঅবস্থানের বাস্তবতা নিয়ে অকপটে বলেন ‘দুইটা ভালো মানুষ এক সঙ্গে নাও থাকতে পারে। আমি ভিষন ভালো, আমার পার্টনারও ভিষন ভালো। আমাদের কারোর দোষ নেই, কিন্তু আমাদের সহঅবস্থানটা হলো না।’

তিনি আরও যোগ করেন ‘আমি যার সঙ্গে ছিলাম, কখনো বলিনি সে খারাপ মানুষ। সেও ভালো, আমিও ভালো। শুধু একসঙ্গে থাকা হয়নি। এটাকে আমি মেনে নিয়েছি, অভ্যস্তও হয়ে গেছি।’

কষ্ট সামলানোর নিজস্ব পদ্ধতি আছে তানজিকার। ‘মন খারাপ হলে আমি একা একা কাঁদি। ওয়াশরুমে বা ঘরের মধ্যে বসে একা কাঁদি। কান্নার পর ভেতরটা পরিষ্কার হয়ে যায়। দুঃখ আমি ভেতরে জমতে দিই না। দুঃখ যেন পানির মতো—আসবে, যাবে, ঝরে যাবে।’

অভিনেত্রীর অভিনীত নাটকগুলো ‘এক অলৌকিক বিকেলের গল্প’, ‘বরিশাল টু কানাডা’, ‘হারামে আরাম নাই’—ও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X