তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

হয়ে গেল এক বছর...

তানজিকা আমিন I ছবি: সংগৃহীত
তানজিকা আমিন I ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিকা আমিন। অভিনয়, ব্যক্তিজীবন এবং সংসার সব কিছু মিলিয়ে বছরজুড়ে ব্যস্ত সময় কাটে তার। এর মধ্যে নতুন জীবনে এক বছর পার করে ফেলেছেন তিনি। ২০২৪ সালের ৬ ডিসেম্বর মায়ের শাড়ি পরে বিয়ে করেছিলেন তিনি। বরের নাম সাইফ বসুনিয়া। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। ২৫ বছরের বেশি সময় ধরে সিডনিতে থাকেন।

বিয়ের পর থেকে তানজিকার ব্যস্ততা আরও বেড়ে যায়, বেড়ে যায় ট্র্যাভেলও। কারণ, বাংলাদেশের পাশাপাশি ওশেনিয়া মহাদেশের এ দেশটিতেও যে নিয়মিত যাতায়াত করতে হয় তাকে।

এদিকে বিয়ের এক বছর পূর্ণ উপলক্ষে তানজিকা সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যায় স্বামী সাইফের বুকে মাথা রেখে আছেন তিনি। এর সঙ্গে মিষ্টি একটি ক্যাপশন জুড়ে দেন এই অভিনেত্রী। যেখানে লিখেছেন, ‘আমার স্বামীর সঙ্গে ১ বছর উদযাপন, বিরক্তিকর? হ্যাঁ। ভুলে যায়? অবশ্যই। রোজ বকা খায়? প্রতিদিনই। আমার মগজ খায়? সবসময়। তারপরও সাইফ কি তোমার প্রিয় মানুষ? দুর্ভাগ্যবশত…

তবুও হ্যাঁ।’ এমন মজার প্রশ্ন উত্তর শেষে স্বামীকে উদ্দেশ করে লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী, সাইফ।’

এদিকে এই ডিসেম্বরে দুই ভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’ এবং ‘অমীমাংসিত’।

‘ডিমলাইট’-এ তিনি অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর চরিত্রে। মিডলাইফ ক্রাইসিসের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে তার চরিত্রের নাম তানিয়া, আর স্বামীর ভূমিকায় আছেন মোশাররফ করিম। এটি ১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে।

অন্যদিকে ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতায় এতদিন আটকে থাকলেও এই ডিসেম্বরে অবশেষে আইস্ক্রিনে প্রকাশ পাচ্ছে। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায় আর তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X