মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

সুমাইয়া শিমু। ছবি - সংগৃহীত
সুমাইয়া শিমু। ছবি - সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। নুহাশ হুমায়ূনের ওয়েব অ্যান্থলজি ‘২ষ’–এর ‘বেসুরা’ পর্ব দিয়ে ওটিটিতে অভিষেকের পর এবার তিনি ফিরছেন নিজের পরিচিত মাধ্যম টেলিভিশনের ধারাবাহিক নাটকে। নতুন এই নাটকের নাম ‘ফিরে আসার গল্প’।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শিমু। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে। সেখানে জানা যায়, শিমুর চরিত্রের নাম রুকাইয়া। তবে নাটকটির গল্প বা নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে রাজি নন এই অভিনেত্রী।

একসময় একক নাটক ও ধারাবাহিক—দুই মাধ্যমেই নিয়মিত মুখ ছিলেন সুমাইয়া শিমু। ‘ললিতা’, ‘হাউজফুল’ ও ‘এফএনএফ’–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। প্রায় দেড় বছর আগে ‘বেসুরা’ মুক্তির সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ভালো গল্প ও মানানসই চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতাতেই এবার তার নতুন যাত্রা ‘ফিরে আসার গল্প’ দিয়ে।

নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এটি একটি পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাসে এর দৃশ্যধারণ শুরু হবে। শুটিং শুরু হলে নাটকটির গল্প, সম্প্রচার এবং অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।

ওটিটিতে সফল প্রত্যাবর্তনের পর এবার টেলিভিশনের ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমুর ফেরা দর্শকদের জন্য নতুন প্রত্যাশা তৈরি করেছে। দীর্ঘ বিরতির পর তিনি ছোট পর্দায় কতটা নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X