কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

শুটিং সেটে মারা গেলেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের পরিচালক

পরিচালক দিয়েগো বোরেলা। ছবি : সংগৃহীত
পরিচালক দিয়েগো বোরেলা। ছবি : সংগৃহীত

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা আর নেই। শুটিং চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ইতালির ভেনিসে ২১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। সে সময় সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলছিল। শুটিংয়ের একদম শেষ দৃশ্যের প্রস্তুতির সময়, ভেনিসের হোটেল ড্যানিয়েলির সেটে হঠাৎ করে পড়ে যান দিয়েগো। দ্রুত চিকিৎসক ডাকা হলেও জানা যায় তিনি সেই মুহূর্তেই মারা যান—হার্ট অ্যাটাক হয়েছিল।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে দিয়েগোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। তারা বলেছে, ‘এমিলি ইন প্যারিস পরিবারের এক প্রিয় সদস্যকে হারিয়ে আমরা ভীষণ দুঃখিত। আমরা তার পরিবার ও কাছের মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

দিয়েগো বোরেলা শুধু একজন সহকারী পরিচালকই ছিলেন না, বরং এই সিরিজের জন্য অনেকটা হৃদয়ের জায়গা থেকে কাজ করতেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X