বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

রবার্ট রেডফোর্ড। ছবি : সংগৃহীত
রবার্ট রেডফোর্ড। ছবি : সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবরটি নিশ্চিত করেছে তার মুখপাত্র। এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজ।

১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন রেডফোর্ড। পরবর্তী সময়ে ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে তিনি জনপ্রিয়তা পান। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৭৩ সালে ‘দ্য স্টিং’ সিনেমায় অভিনয়ের জন্য পান অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

পরিচালক হিসেবেও দারুণ সাফল্য পান রেডফোর্ড। ১৯৮০ সালে নির্মিত ‘ওর্ডিনারি পিপল’ ছবির জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। একই বছর ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করে। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনা করে আবারও অস্কার মনোনয়ন পান তিনি।

১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘আউট অব আফ্রিকা’ ছবিতে অভিনয় করেন রেডফোর্ড। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৭টি বিভাগে অস্কার জেতে। অভিনয় জীবনের শেষ দিকে তিনি ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ ছবির মাধ্যমে অবসরের ঘোষণা দেন।

শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন চলচ্চিত্রের অন্যতম বড় পৃষ্ঠপোষক হিসেবেও রেডফোর্ড বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব সানড্যান্স চলচ্চিত্র উৎসব।

দীর্ঘ ক্যারিয়ারে রবার্ট রেডফোর্ড পেয়েছেন অসংখ্য সম্মাননা। ২০০২ সালে লাভ করেন সম্মানসূচক অস্কার। এছাড়া তিনি তিনবার গোল্ডেন গ্লোব, একটি বাফটা এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

হলিউডের কিংবদন্তি এই অভিনেতা-পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্র দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X