বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

স্কুইড গেম অভিনেতার নাম ভাঙিয়ে ৪ কোটি টাকার প্রতারণা

লি জং জে। ছবি : সংগৃহীত
লি জং জে। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও ‘স্কুইড গেম’-এর তারকা লি জং জে-এর নাম ভাঙিয়ে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী।

জে টিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা ওই নারীর কাছ থেকে মোট ৫ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান হাতিয়ে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকারও বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে লি জং জে-এর এক ভক্ত হিসেবে পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করে প্রতারকরা। তারা কৃত্রিম ছবি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বিশ্বাস করায় যে, তার সঙ্গে কথোপকথন করছেন আসল অভিনেতাই।

এক পর্যায়ে প্রতারকরা ঘনিষ্ঠতার ভান করে তাকে ‘হানি’, ‘ডার্লিং’ ইত্যাদি সম্বোধন করতে থাকে এবং দেখা করার অজুহাতে অর্থ দাবি করে। ধাপে ধাপে ছয় মাসে মোট ৫ কোটি ওয়ান হাতিয়ে নেয় তারা।

সাম্প্রতিক বছরগুলোতে কে-পপ ও কে-ড্রামা তারকাদের নাম ব্যবহার করে এমন প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি ব্যবস্থাপনা সংস্থা এ ধরনের প্রতারণার নিন্দা জানিয়ে ভক্তদের সতর্ক থাকতে বলেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

এ ঘটনার বিষয়ে লি জং জে বা তার প্রতিনিধি দল এখনো কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, অভিনেতা লি জং জে বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘নাইস টু নট মিট ইউ’-এর শুটিংয়ে, যেখানে তার সহঅভিনেত্রী ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি ইয়ন।

‘স্কুইড গেম’-এর সাফল্যের পর লি জং জে পা রেখেছেন হলিউডেও। সম্প্রতি তাকে সৌদি আরবে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে ইউটিউবার মিস্টার বিস্ট ও শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে।

সূত্র : এনডিটিভি, পিঙ্কভিলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X