বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডে আরও এক বিচ্ছেদ

কৌতুকশিল্পী অ্যামি শুমার ও তার স্বামী ক্রিস ফিশার। ছবি: সংগৃহীত
কৌতুকশিল্পী অ্যামি শুমার ও তার স্বামী ক্রিস ফিশার। ছবি: সংগৃহীত

সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী ও কৌতুকশিল্পী অ্যামি শুমার ও তার স্বামী ক্রিস ফিশার। ৪৪ বছর বয়সী এই তারকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেন।

নিজের বিবৃতিতে অ্যামি শুমার জানান, এই বিচ্ছেদটি সৌহার্দপূর্ণ এবং তারা দুজনই তাদের ছয় বছর বয়সী ছেলে জিনকে একসঙ্গে লালন-পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন।

ইনস্টাগ্রামে একসঙ্গে তোলা একটি ছবির সঙ্গে শুমার লিখেন, ‘ব্লা ব্লা ব্লা… সাত বছর পর ক্রিস আর আমি আমাদের বিয়ের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং আমাদের ছেলেকে বড় করে তোলার দিকেই মনোযোগ দেব। এই সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়টি সম্মান করার জন্য সবাইকে অনুরোধ করছি।’

২০১৭ সালের শেষ দিকে অ্যামি শুমার ও পেশাদার শেফ ক্রিস ফিশারের সম্পর্ক শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়, এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার মালিবুতে এক ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পরপরই ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শুমার তাদের সম্পর্কের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে বলেছিলেন, বিয়ের আগে প্রায় ছয় মাস তারা বন্ধু ছিলেন। সে সময় রসিকতা করে তিনি বলেছিলেন, ‘আমরা খুব দ্রুতই কাজে নেমে পড়েছিলাম।’

নতুন এই অধ্যায়ে পা রাখলেও, অ্যামি শুমার ও ক্রিস ফিশার দুজনই তাদের সন্তান ও পরিবারের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১০

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১১

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১২

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৩

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৪

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৫

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৬

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৭

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৮

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৯

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

২০
X