বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

লিওনার্দো ডিক্যাপ্রিও I ছবি: সংগৃহীত
লিওনার্দো ডিক্যাপ্রিও I ছবি: সংগৃহীত

ঝলমলে আলো, লালগালিচা আর তারকাখচিত রাত—সব প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল চিত্রনাট্য। ভ্রমণ নিষেধাজ্ঞার অপ্রত্যাশিত ধাক্কায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে হাজির হতে পারেননি হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। ভেনেজুয়েলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতেই আটকে পড়েন এই অস্কারজয়ী অভিনেতা।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন এক গণমাধ্যম জানায়, সীমিত আকাশসীমা ও হঠাৎ করে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ডিক্যাপ্রিও সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উৎসবে তার অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য ‘ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণের কথা ছিল। উৎসবের এক মুখপাত্র বলেন, ভ্রমণ জটিলতায় লিওনার্দো আজ উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজের স্বীকৃতি দিতে পারা আমাদের জন্য সম্মানের।

এই ভ্রমণ জটিলতার মূলে রয়েছে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক উত্তেজনা। গত শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেন্ট বার্থেলেমিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটিতে থাকা ডিক্যাপ্রিও সেই নিষেধাজ্ঞার কবলে পড়েন।

সব মিলিয়ে বলা যায়, পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও সাফল্যের মঞ্চে ঠিকই হাজির লিওনার্দো ডিক্যাপ্রিও। সমালোচকদের রায় ও পুরস্কারের ঝুলিই প্রমাণ করছে—তার অভিনয় আর পল টমাস অ্যান্ডারসনের নির্মাণশৈলী মিলিয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এরই মধ্যে বছরের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X