তামজিদ হোসেন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যাদের হাতে উঠল গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬I ছবি : সংগৃহীত
গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬I ছবি : সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের রাতটা যেন সুরের আলোয় ঝলমল করে উঠেছিল। বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস এবারও প্রমাণ করল কেন এটি কেবল একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং আবেগ, শক্তি আর ইতিহাসের মিলনমেলা। বাংলাদেশ সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে অনুষ্ঠিত ২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে একের পর এক বিস্ময়, গর্জন আর দাঁড়িয়ে করতালিতে ভরে ওঠে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.কম এরেনা। ট্রেভর নোয়ার প্রাণবন্ত সঞ্চালনায়, কেন্ড্রিক লামারের তীক্ষ্ণ বার্তা, ব্যাড বানির বিশ্বজয়ী ছন্দ আর লেডি গাগার ঝলমলে উপস্থিতিতে এই রাত রূপ নেয় সংগীতের এক অবিস্মরণীয় মহাকাব্যে।

২০২৬ সালের গ্র্যামিতে সবচেয়ে বড় বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছেন মার্কিন র‍্যাপার কেনড্রিক লামার। এক রাতেই চারটি পুরস্কার— বেস্ট র‌্যাপ সং, বেস্ট মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স, বেস্ট র‌্যাপ পারফরম্যান্স ও বেস্ট র‌্যাপ অ্যালবাম জিতে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান আগের রেকর্ডধারী জে-জিকে এবং ইতিহাসের সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত র‌্যাপার হিসেবে নিজের অবস্থান করেছেন আরও দৃঢ়।

এদিকে গ্র্যামির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেন ব্যাড বানি। তার অ্যালবাম (‘Debí Tirar Más Fotos’) জিতে নেয় অ্যালবাম অব দ্য ইয়ার, যা এই বিভাগে জয়ী হওয়া প্রথম সম্পূর্ণ স্প্যানিশ ভাষার অ্যালবাম। উল্লেখযোগ্যভাবে, গ্র্যামির ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্প্যানিশ অ্যালবাম এই বিভাগে মনোনয়ন পায়। পুরস্কারটি উপস্থাপন করেন আগের বছরের বিজয়ী হ্যারি স্টাইলস, আর মঞ্চে আবেগাপ্লুত ব্যাড বানিকে জড়িয়ে ধরার মুহূর্তটি হয়ে ওঠে রাতের অন্যতম স্মরণীয় দৃশ্য। অন্যদিকে বিলি আইলিশ তার গান ‘ওয়াইল্ডফ্লাওয়ার’-এর জন্য জিতে নেন ‘সং অব দ্য ইয়ার’ এবং পেছনে ফেলেন জনপ্রিয় কে-পপ গান ‘এপিটি’ ও ‘গোল্ডেন’-কে।

পপ বিভাগে লেডি গাগা তার ‘মেহেম’ অ্যালবামের জন্য জেতেন ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’, আর কান্ট্রি সংগীতে জেলি রোল পুরস্কৃত হন ‘বিউটিফুলি ব্রোকেন’ অ্যালবামের জন্য ‘বেস্ট কনটেম্পোরারি কান্ট্রি’ অ্যালবাম বিভাগে।

পুরস্কার ছাড়াও গ্র্যামিতে ছিল পারফরম্যান্স। গানে গানে মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং।

চলুন এক নজরে দেখে নিই গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি ২০২৬ পুরস্কার :

বছরের সেরা অ্যালবাম

Debi Tirar Mas Fotos - ব্যাড বানি

বর্ষসেরা রেকর্ড

লুথার - SZA-এর সঙ্গে কেন্ড্রিক লামার

সেরা ল্যাটিন আরবান অ্যালবাম

Debi Tirar Mas Fotos - ব্যাড বানি

বেস্ট পপ একক পারফর্ম্যান্স

মেসি - লোলা ইয়ং

বছরের সেরা গান

ওয়াইল্ডফ্লাওয়ার - বিলি আইলিশ

সেরা নতুন শিল্পী

অলিভিয়া ডিন

সেরা পপ ভোকাল অ্যালবাম

মেহেম - লেডি গাগা

সেরা র‍্যাপ অ্যালবাম

জিএনক্স - কেনড্রিক লামার

সেরা র‍্যাপ পারফর্ম্যান্স

ক্লিপস - চেইনস অ্যান্ড হুইপসের সঙ্গে কেন্ড্রিক লামার এবং ফ্যারেল উইলিয়ামস

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গান

কেপপ ডেমন হান্টার্সের গোল্ডেন

সেরা অ্যালবাম

ক্রোমাকোপিয়া

বর্ষসেরা গীতিকার

অ্যামি অ্যালেন

সেরা পপ গ্রুপ পারফর্ম্যান্স

ডিফাইং গ্র্যাভিটি - সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্র্যান্ডে

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা সাউন্ডট্র্যাক

সিনার্স-এর শিল্পীরা

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা স্কোর সাউন্ডট্র্যাক (সুরকারের পুরস্কার)

সিনার্স- লুডভিগ গোরানসন

সেরা নৃত্য/ইলেকট্রনিক অ্যালবাম

EUSEXUA - FKA টুইগস

সেরা আর অ্যান্ড বি অ্যালবাম

মুট - লিওন থমাস

সেরা রক অ্যালবাম নেভার এনাফ - টার্নস্টাইল

সেরা ল্যাটিন পপ অ্যালবাম

Cancionera- Natalia Lafourcade

সেরা মিউজিকা মেক্সিকানা অ্যালবাম

পালাব্রা দে টো’স (সেকা) - ক্যারিন লিওন

সেরা ঐতিহ্যবাহী পপ ভোকাল অ্যালবাম

অ্যা ম্যাটার অফ টাইম – লৌউফে

সেরা মিউজিক ভিডিও

অ্যাংজাইটি - দোয়েচি

সেরা সিনেমার গান জন উইলিয়ামসের মিউজিক

সেরা কমেডি অ্যালবাম

ইওর ফ্রেনড, নাট বারগাটজে - নাট বারগাটজে।

সেরা অডিও বুক মেডিটেশনস

দ্য রিফ্লেকশন অব হিস হোলিনেস দ্য দালাই লামা - দালাই লামা

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X